ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

লেভারকুসেনকে উড়িয়ে দিল বায়ার্ন

Ayesha Siddika | আপডেট: ০২ নভেম্বর ২০২৫ - ০৩:১০:৩০ পিএম

স্পোর্টস ডেস্ক : আলিয়াঞ্জ অ্যারেনায় লেভারকুসেনের জালে প্রথম হাফেই তিন গোল দেয় বায়ার্ন। ২৫তম মিনিটে গোলের খাতা খোলেন জিনাব্রি। ৩১তম মিনিটে নিকোলাস জ্যাকসন এবং ৪৩তম মিনিটে আত্মঘাতী থেকে তৃতীয় গোলটি পায় বায়ার্ন।

এই নিয়ে চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৫ ম্যাচের সবকটি জিতল জার্মানির সফলতম ক্লাব বায়ার্ন মিউনিখ। ইউরোপের শীর্ষ পাঁচ লিগের দলগুলোর হিসেবে গত ম্যাচেই টানা জয়ে মৌসুম শুরুর রেকর্ড গড়ে বায়ার্ন। সংখ্যাটা এবার আরও বাড়ল।

লিগ শিরোপা ধরে রাখার অভিযানে ৯ ম্যাচের সবগুলো জিতে ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বায়ার্ন। ৫ পয়েন্ট কম নিয়ে দুইয়ে লাইপজিগ। এদিকে লাইপজিগ ৩-১ গোলে হারিয়েছে ভিএফবি স্টুটগার্টকে। আর টেবিলের তিনে থাকা ডর্টমুন্ড ১-০ গোলে হারিয়েছে অগসবার্গকে।  

 

 

আয়শা/০২ নভেম্বর ২০২৫,/বিকাল ৩:০৫

▎সর্বশেষ

ad