ব্রেকিং নিউজ
টেস্ট বাবদ চিকিৎসকরা বছরে কমিশন পান ১৮৬১ কোটি টাকা রংপুর রেঞ্জে কুইক রেসপন্স টিম এর বিশেষ অভিযানে ১৬৭ জন গ্রেফতার ডুপডা’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে

ক্যারিবীয় অঞ্চলে মার্কিন আগ্রাসনের নিন্দা রাশিয়ার

Ayesha Siddika | আপডেট: ০২ নভেম্বর ২০২৫ - ০২:৪৮:৪২ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : ক্যারিবীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের অতিরিক্ত সামরিক শক্তি ব্যবহারের নিন্দা জানিয়েছে রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা বলেন, ‘মাদকবিরোধী অভিযান চলাকালে অতিরিক্ত সামরিক শক্তি ব্যবহার আমরা দৃঢ়ভাবে নিন্দা জানাই।’

তিনি আরও বলেন, ‘আমরা ভেনেজুয়েলার নেতৃত্বের প্রতি দৃঢ় সমর্থন জানাই, তারা জাতীয় সার্বভৌমত্ব রক্ষা করছে। আমরা চাই লাতিন আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলকে শান্তির অঞ্চল হিসেবে বজায় রাখা হোক। পরিস্থিতি শান্ত করার এবং বিদ্যমান সমস্যাগুলো গঠনমূলকভাবে সমাধান করার জন্য পদক্ষেপ নেওয়া প্রয়োজন।’

রুশ এই কূটনৈতিক উল্লেখ করেন, এই ধরনের পদক্ষেপ যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ আইন (মার্কিন সংবিধান-এর অনুচ্ছেদ ১, ধারা 8) এবং আন্তর্জাতিক আইনের ধারা (বিশেষ করে জাতিসংঘ সনদ-এর অনুচ্ছেদ ২(৪), অর্গানাইজেশন অফ আমেরিকান স্টেটস-এর সনদ-এর অনুচ্ছেদ ১৮-২২ এবং ইউএন কনভেনশন অন দ্য ল অফ দ্য সি-এর অনুচ্ছেদ ৮৮) উভয়কেই লঙ্ঘন করে।

জাকারোভা বলেন, ‘এটি বিভিন্ন দেশের প্রতিনিধিরা এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর পক্ষ থেকেও স্বীকৃত, যার মধ্যে রয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং জাতিসংঘ মানবাধিকার উচ্চকমিশনার ভলকার টুর্ক।’তিনি বলেন, ‘মস্কো ও ক্যারাকাসের দ্বিপাক্ষিক সম্পর্ক কৌশলগত অংশীদারিত্বের মানসিকতায় ধারাবাহিকভাবে বিকশিত হচ্ছে, যা বাহ্যিক পরিস্থিতির ওঠাপড়ার ওপর নির্ভরশীল নয় এবং বহু ক্ষেত্রে সম্প্রসারিত হচ্ছে।’

গত সেপ্টেম্বর থেকে এই অঞ্চলে মাদক বহনকারী জাহাজগুলোর বিরুদ্ধে অন্তত ১০টি হামলা চালিয়েছে ট্রাম্প প্রশাসন, যার ফলে কমপক্ষে ৪৩ জনের প্রাণহানি ঘটেছে। এসব হামলায় প্রধান টার্গেট ছিল ক্যারিবীয় অঞ্চলের ভেনেজুয়েলার নৌযানগুলো। পেন্টাগন এখন পর্যন্ত ক্যারিবীয় অঞ্চলে সাতটি যুদ্ধজাহাজ, একটি সাবমেরিন, ড্রোন এবং যুদ্ধবিমান মোতায়েন করেছে এবং মেক্সিকো উপসাগরে মোতায়েন করেছে আরেকটি যুদ্ধজাহাজ।

তথ্যসূত্র: মেহের

 

 

আয়শা/০২ নভেম্বর ২০২৫,/দুপুর ২:৪০

▎সর্বশেষ

ad