ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

কুড়িগ্রামে ২১ দফা দাবিতে সাংবাদিকদের সমাবেশ ও মানববন্ধন 

Ayesha Siddika | আপডেট: ০২ নভেম্বর ২০২৫ - ১২:১১:২১ এএম
কুড়িগ্রাম প্রতিনিধি : ন্যুনতম ৩৫ হাজার টাকা বেতন, সাগর-রুনিসহ সকল সাংবাদিকদের হত্যার বিচার, নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন, দশম ওয়েজ বোর্ড গঠন, চাকরিচ্যুত সাংবাদিকদের পুনঃবহালসহ ২১ দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়ন (কেজিউজে)। শনিবার। (১ নভেম্বর) দুপুর ১২টায় ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কেন্দ্রীয় কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করে কুড়িগ্রাম কলেজ মোড়ে ঘন্টাব্যাপী মানববন্ধন ও সমাবেশে অংশগ্রহণ করে কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়ন (কেজিইউজে)’র ৯টি উপজেলার প্রায় অর্ধশত সাংবাদিক। 

এ সময় বক্তব্য কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়নের আহবায়ক আরিফুল ইসলাম রিগানের সভাপতিত্বে বক্তব্য রাখেন-কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়নের সদস্য সচিব মনোয়ার হোসেন লিটন, যুগ্ম আহবায়ক বশির আহমেদ, আমিনুল ইসলাম, বাবুল জামান, রাশিদুল ইসলাম রাশেদ, মুহাম্মদ জুবাইর ইসলাম, আব্দুল্লাহ্ সাহেদ, কুড়িগ্রাম প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক  আতাউর রহমান বিপ্লব, সাংবাদিক রাশেদুজ্জামান তাওহীদ, সাওরাত সোহেল, খন্দকার আরিফুল ইসলাম প্রমুখ।

 অনুষ্ঠানটি সঞ্চালনা কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়নের যুগ্ন আহবায়ক দৈনিক কালের কন্ঠের উত্তরাঞ্চল প্রতিনিধি তামজিদ হাসান তুরাগ। সমাবেশে অবিলম্বে ২১ দফা দাবি বাস্তবায়নের উদাত্ত আহ্বান জানান বক্তারা। অন্যথায় দেশব্যাপী দুর্বার আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তারা।

আয়শা/০২ নভেম্বর ২০২৫,/রাত ১২:০২
▎সর্বশেষ

ad