হংকংয়ের বিপক্ষে প্রথম একাদশে নেই তারকা ফুটবলার

Ayesha Siddika | আপডেট: ০৯ অক্টোবর ২০২৫ - ১০:১৮:৩৫ পিএম

স্পোর্টস ডেস্ক : এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে খেলার স্বপ্ন এখন দোদুল্যমান। হারলে বাংলাদেশের আশা কার্যত সব শেষ। এমন সমীকরণের ম্যাচে কানাডার প্রবাসী ফুটবলার শমিত সোমকে বেঞ্চে রেখে প্রথম একাদশ সাজিয়েছে হাভিয়ের কাবরেরা। হংকংয়ের বিপক্ষে লাল-সবুজের কোচ সাজিয়েছেন ৪-৪-২ ফরমেশন।

রক্ষণের দায়িত্বে থাকছেন দুই সেন্টার ব্যাক তারিক কাজী ও শাকিল আহাদ তপু। লেফট ব্যাকে সাদ উদ্দিন এবং রাইটে তাজ উদ্দিন। মাঝমাঠে হামজার সঙ্গে আছেন সোহেল রানা ও সোহেল রানা জুনিয়র। তাদের সঙ্গে থাকবেন শেখ মোরসালিন।

প্রথম একাদশে সুযোগ হয়নি অধিনায়ক জামাল ভুঁইয়ার। আক্রমণভাগে আছেন রাকিব হোসেন ও ফয়সাল আহমেদ ফাহিম। শমিত সোমকে রাখা হয়েছে বেঞ্চে।

গোলরক্ষক: মিতুল মারমা

রক্ষণ: তারিক কাজী, শাকিল তপু, তাজ উদ্দিন ও সাদ উদ্দিন

মধ্যমাঠ: হামজা চৌধুরী, শেখ মোরসালিন, সোহেল রানা ও সোহেল রানা জুনিয়র।

আক্রমণ: রাকিব হোসেন ও ফয়সাল আহমেদ ফাহিম।

 

 

আয়শা/০৯ অক্টোবর ২০২৫,/রাত ১০:১২

▎সর্বশেষ

ad