ব্রেকিং নিউজ
রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, এরপর চীন বাড়ছে তিস্তার পানি, বন্যার শঙ্কা বিএনপি একদলীয় শাসনব্যবস্থায় বিশ্বাসী নয় : মির্জা ফখরুল হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৭৪ জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ শিশুর শিক্ষা ও স্বাস্থ্য : প্রধানমন্ত্রী ইরাকে আইআরজিসি’র গোপন সেল, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে হামলা যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনা সমর্থকদের গাড়িতে গুলি, নিহত ১ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘাতের শঙ্কা, দেশজুড়ে পুলিশের সতর্কতা রিজার্ভ চুরি মামলার খসড়া চার্জশিট নিয়ে প্রকাশিত তথ্য সিআইডির নয় সরকার ইতোমধ্যে অনেকগুলো অঘটন ঘটিয়েছে

ইউনেস্কোর সভাপতি নির্বাচিত হলো বাংলাদেশ

Ayesha Siddika | আপডেট: ০৭ অক্টোবর ২০২৫ - ১০:৫২:৩০ পিএম

ডেস্ক নিউজ : বিশ্ব সাংস্কৃতিক সংস্থা ইউনেস্কোর ৪৩তম সাধারণ সম্মেলনের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলা‌দে‌শের স্থায়ী প্রতি‌নি‌ধি ও ফ্রা‌ন্সের রাষ্ট্রদূত খন্দকার এম তালহা। তি‌নি ৩ ভো‌টে জাপা‌নের প্রতি‌নি‌ধি রাষ্ট্রদূত‌ টেক‌হি‌রো কা‌নো‌কে হা‌রি‌য়ে ইউনেস্কোর সভাপতি নির্বাচিত হন। প‌্যা‌রিস ও ঢাকার কূটনী‌তিকরা খন্দকার তালহার সভাপতি নির্বাচিত হওয়ার তথ‌্য নি‌শ্চিত ক‌রে‌ছেন।

কূটনী‌তিকরা জানান, ইউনেস্কোর ৪৩তম সাধারণ সম্মেলনের সভাপতির প‌দে ভো‌টে বাংলা‌দে‌শের স‌ঙ্গে জাপান, ভারত ও উত্তর কো‌রিয়া প্রতিদ্বন্দ্বিতা ক‌রে‌ছে। ত‌বে গত সে‌প্টেম্বর ভারত ও উত্তর কো‌রিয়া তা‌দের প্রার্থীতা তু‌লে নেয়। বাংলা‌দে‌শের স্থায়ী প্রতি‌নি‌ধি ও ফ্রা‌ন্সের রাষ্ট্রদূত খন্দকার এম তালহা পে‌য়ে‌ছেন ৩০ ভোট। অন‌্যদি‌কে, জাপা‌নের প্রতি‌নি‌ধি রাষ্ট্রদূত‌ টেক‌হি‌রো কা‌নো‌কে পে‌য়ে‌ছেন ২৭ ভোট। বাংলা‌দে‌শ তিন ভো‌টে জাপা‌নকে হা‌রি‌য়ে ইউনেস্কোর সভাপতি নির্বাচিত হ‌য়ে‌ছে।

ইউনেস্কোর সদস‌্য হওয়ার পর এই প্রথম মর্যাদাপূর্ণ ইউনেস্কোর সভাপতি নির্বাচিত হ‌য়ে‌ছে বাংলা‌দেশ। ইউনেস্কোর সাধারণ সম্মেলনের ৪৩তম অধিবেশনটি শুরু হবে চলতি বছরের ৩০ অক্টোবর উজবেকিস্তানের সামারকান্দ শহরের সিল্ক রোড কনফারেন্স সেন্টারে। সম্মেলনের কার্যক্রম শেষ হওয়ার কথা রয়েছে ১৩ নভেম্বর। উ‌ল্লেখ‌্য, পেশাদার কূটনীতিক খন্দকার তালহা বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) ১৫তম ব্যাচের কর্মকর্তা। তিনি কূটনীতিক হিসেবে নিউইয়র্ক, জেনেভা, তেহরান ও লন্ডনস্থ বাংলাদেশ মিশনে দায়িত্ব পালন করেন।

 

 

আয়শা/০৭ অক্টোবর ২০২৫,/রাত ১০:৪৪

▎সর্বশেষ

ad