ব্রেকিং নিউজ
রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, এরপর চীন বাড়ছে তিস্তার পানি, বন্যার শঙ্কা বিএনপি একদলীয় শাসনব্যবস্থায় বিশ্বাসী নয় : মির্জা ফখরুল হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৭৪ জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ শিশুর শিক্ষা ও স্বাস্থ্য : প্রধানমন্ত্রী ইরাকে আইআরজিসি’র গোপন সেল, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে হামলা যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনা সমর্থকদের গাড়িতে গুলি, নিহত ১ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘাতের শঙ্কা, দেশজুড়ে পুলিশের সতর্কতা রিজার্ভ চুরি মামলার খসড়া চার্জশিট নিয়ে প্রকাশিত তথ্য সিআইডির নয় সরকার ইতোমধ্যে অনেকগুলো অঘটন ঘটিয়েছে

যুক্তরাষ্ট্রে বিরল খনিজের প্রথম চালান পাঠাল পাকিস্তান

Ayesha Siddika | আপডেট: ০৭ অক্টোবর ২০২৫ - ১০:৪৭:২৫ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে সমৃদ্ধ বিরল খনিজের একটি চালান পাঠিয়েছে পাকিস্তান। সোমবার পাকিস্তানের দৈনিক ডনের প্রতিবেদনে বলা হয়েছে, গত মাসে বিরল খনিজ নিয়ে দুই দেশের চুক্তি স্বাক্ষরের পর এটিই প্রথম চালান। তবে এই চালান কবে পাঠানো হয়েছে তা এখনও স্পষ্ট জানা যায়নি। 

এই চুক্তির আওতাতেই প্রথম খনিজ নমুনা যুক্তরাষ্ট্রে পাঠালো পাকিস্তান। প্রথম চালানে অ্যান্টিমনি, কপার কনসেনট্রেট এবং বিরল মাটির খনিজ যেমন নিয়োডিমিয়াম ও প্রাসোডিমিয়াম অন্তর্ভুক্ত রয়েছে বলে জানানো হয়। এই চুক্তির মাধ্যমে পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক নতুন একপর্যায়ে প্রবেশ করেছে। 

পাকিস্তানের বিরল খনিজ পদার্থ প্রক্রিয়াজাতকরণে প্রায় ৫০ কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনাও করছে মার্কিন প্রতিষ্ঠানটি। ডন জানায়, এই চুক্তি বৈশ্বিক খনিজ বাজারে পাকিস্তানের অবস্থান সুসংহত করতে পারে। এতে দেশটির রাজস্ব আয় বাড়বে। কর্মসংস্থান সৃষ্টি হবে এবং প্রযুক্তি হস্তান্তরের সুযোগ তৈরি হবে। 

ধারণা করা হয়, পাকিস্তানে প্রায় ৬ ট্রিলিয়ন ডলারের বিরল খনিজ পদার্থ আছে। এর ফলে পাকিস্তানকে বিশ্বের অন্যতম প্রাকৃতিক সম্পদসমৃদ্ধ দেশ হিসাবে বিবেচনা করা হয়। এদিকে যুক্তরাষ্ট্রের জন্যও এই সহযোগিতা অত্যন্ত কৌশলগত। এতে তারা গুরুত্বপূর্ণ কাঁচামালে অধিকতর প্রবেশাধিকার পাবে এবং বর্তমানে বৈশ্বিক খনিজ বাজার নিয়ন্ত্রণকারী বাইরের শক্তির ওপর নির্ভরতা কমাতে পারবে। 

তবে এই চুক্তি নিয়ে তীব্র আপত্তি জানিয়েছে পাকিস্তানের বিরোধী দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। দলের তথ্যসচিব শেখ ওয়াক্কাস আকরাম সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ওয়াশিংটনের সঙ্গে এই গোপন চুক্তিগুলোর পূর্ণ বিবরণ প্রকাশ করা হোক। 

অন্যদিকে বিশেষজ্ঞদের একাংশ বলছেন, পাকিস্তানের খনিজ কূটনীতি যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের একটি কৌশলগত ভিত্তি প্রতিফলিত করে। এই চুক্তিগুলো ওয়াশিংটনের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক শক্তিশালী করতে পারে। 

 

আয়শা/০৭ অক্টোবর ২০২৫,/রাত ১০:৪৪

▎সর্বশেষ

ad