ব্রেকিং নিউজ
অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার মেসিকে অধিনায়ক হিসেবে পাওয়ার সুবিধা অনেক : জুলিয়ানো সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি’ ২৪ ঘণ্টার মধ্যেই শান্তিচুক্তি স্বাক্ষর হচ্ছে হবিগঞ্জে পানিবন্দি ৩ গ্রাম হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬ আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

মাদককাণ্ড নিয়ে আবার আরিয়ানকে খোঁচা সেই সমীর ওয়াংখেড়ের

Ayesha Siddika | আপডেট: ০৫ অক্টোবর ২০২৫ - ০৯:১৫:৪৯ পিএম

বিনোদন ডেস্ক : ২০২১ সালে মাদককাণ্ডে বলি বাদশাহ শাহরুখপুত্র আরিয়ান খানকে গ্রেফতার করেন এনসিবির সাবেক কর্মকর্তা সমীর ওয়াংখেড়ে। যদিও আরিয়ানের কাছ থেকে কোনো মাদক পাওয়া যায়নি। সেই সময় অনেকেই বলেছিলেন— ‘বলির পাঁঠা’ করা হচ্ছে আরিয়ানকে। সেই প্রসঙ্গে আবার কথা বললেন সাবেক এনসিবি কর্তা সমীর। কেন গ্রেফতার করেছিলেন, সেই ব্যাখ্য়া কি দিলেন সমীর?

সম্প্রতি একটি পডকাস্টে এসে সমীর বলেন, মাদক না পাওয়া গেলে সে নিরাপরাধ, এমনটি ভাবাও ঠিক নয়। আর যদি কারও কাছে মাদক মেলে, তবে সেটি তৈরি হয়েছে কোথায়, কারা এটা বিক্রি করেছে এই গোটা চেনটা ধরতে হয়। এই সবটাই তদন্তের অঙ্গ। তাই আইন মেনেই সেই মামলায় সবটা করা হয়েছিল। তাই কাউকেই বলির পাঁঠা করা হয়নি বলেও জানান এনসিবির সাবেক কর্মকর্তা সমীর ওয়াংখেড়ে।

 ‘দ্য ব্যাডস অব বলিউড’ সিরিজ পরিচালনার মাধ্যমে বিনোদন জগৎ বলিউডে পা রাখেন সময়ের আলোচিত শাহরুখপুত্র আরিয়ান খান। যদিও সাধারণত প্রচারের আলো থেকে নিজেকে সবসময় দূরে সরিয়ে রাখেন তিনি। সামাজিক মাধ্যমেও ব্যক্তিগত অনুভূতি প্রকাশ করেন না আরিয়ান।

কিন্তু এ সিরিজের জন্য আরিয়ানের বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন এনসিবির সাবেক কর্মকর্তা সমীর ওয়াংখেড়ে। সিরিজের একটি চরিত্রের সঙ্গে দর্শক মিল পেয়েছে সমীর ওয়াংখেড়ের। চরিত্রটির মাধ্যমে এনসিবির সাবেক কর্মকর্তাকে নাকি খোঁচা দিয়েছেন আরিয়ান! এ অভিযোগে আরিয়ান ও শাহরুখের বিরুদ্ধে ২ কোটি টাকার মানহানির মামলা করেন সমীর। সমীরের দাবি, তার ভাবমূর্তিকে নষ্ট করার উদ্দেশ্য নিয়েই এ সিরিজটি তৈরি করা হয়েছে। যদিও দিল্লি হাইকোর্ট সেই আবেদন খারিজ করে দেন।

আরিয়ান পরিচালিত ওয়েব সিরিজটি দর্শকমহলের অনেকেই পছন্দ করেছেন। এক বিশেষ বিবৃতিতে আরিয়ান জানিয়েছেন, জীবনে কোনো সমস্যা বা খারাপ কিছু হলেই তিনি একটি সংলাপের কথা মনে রাখার চেষ্টা করেন। তার সিরিজেই রজত বেদীর মুখে রয়েছে সেই সংলাপ। আর সংলাপটি হলো— যে হেরে যায় আর যে হার মেনে নেয়, তাদের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। এ কথাটি তাকে সবসময় এগিয়ে যেতে উৎসাহ দেয় বলে জানান আরিয়ান।

শাহরুখপুত্র জানিয়েছেন, ‘দ্য ব্যাডস অব বলিউড’ মানুষকে আনন্দ দিচ্ছে দেখে তিনি সবচেয়ে খুশি। ভালো গল্প দেখতে পেলে মানুষ আনন্দ পায় বলেই পর্দায় গল্প তুলে ধরার কাজ করে যেতে চান তিনি। আরিয়ান বলেন, সারা বিশ্ব থেকে যে পরিমাণ ভালোবাসা এসেছে, তা অসাধারণ। যে গল্প শুধু আমার ছিল, আজ তা অসংখ্য মানুষের। এবার চিনতে পারছ আমি কে?

 

 

আয়শা/০৫ অক্টোবর ২০২৫,/রাত ৯:১৫

▎সর্বশেষ

ad