ব্রেকিং নিউজ
অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার মেসিকে অধিনায়ক হিসেবে পাওয়ার সুবিধা অনেক : জুলিয়ানো সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি’ ২৪ ঘণ্টার মধ্যেই শান্তিচুক্তি স্বাক্ষর হচ্ছে হবিগঞ্জে পানিবন্দি ৩ গ্রাম হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬ আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

ইসমাইলের সঙ্গে বিয়ের কথা স্বীকার করলেন পরীমণি!

Ayesha Siddika | আপডেট: ০৫ অক্টোবর ২০২৫ - ০৮:০৮:১৭ পিএম

বিনোদন ডেস্ক : সেই অনুষ্ঠানে পরীকে প্রশ্ন করা হয় তুমি কি সিঙ্গেল? তিনি বলেন, ‘না।’ কারও সঙ্গে সম্পর্কে আছ—জানতে চাইলে পরীমণির উত্তর, ‘জানি না। শোনেন, আমি যদি নিজেকে সিঙ্গেল বলি, কেউ বিশ্বাস করবে না।’ কেন করবে না? ‘আমি নিজেই বিশ্বাস করি না। আমার সামহাউ সারাক্ষণ প্রেম প্রেম ফিল হয় এবং এটা থাকা ভালো।’

মোট কতবার বিয়ে করেছ—এমন প্রশ্নের উত্তরেতিনি বলেন, ‘একবার’। সঞ্চালক বলেন, শরীফুল রাজের কথা বলছ, তাহলে বাকি বিয়ের কথা কেন আমরা শুনি? তিনি বলেন, ‘জানি না। ওরা মনে হয় সৎস্বামী। (হা হা) যাদের সঙ্গে ডিভোর্সটা দেখা যায়নি।’

শরীফুল রাজের সঙ্গে তার বিচ্ছেদ ঘটেছে। শরীফুল রাজের সঙ্গে বিয়েটা ভুল ছিল—জানতে চাইলে এই অভিনেত্রী বলেন, ‘না। আমার জীবনে কিছুই ভুল না। সবকিছুই একটা অভিজ্ঞতা।’অভিনয়ে ক্যারিয়ার শুরুর আগে খালাতো ভাই ইসমাইলকে বিয়ে করেছিলেন পরীমণি—গত বছরের নভেম্বরে এক সড়ক দুর্ঘটনায় ইসমাইলের মৃত্যুর পর এমন গুঞ্জন ছড়িয়েছিল। ইসমাইলের সঙ্গে পরীমণির ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা যায়।
 
ইসমাইল কি তোমার স্বামী ছিলেন—এমন প্রশ্নের জবাবে পরীমণি বলেন, ‘হ্যাঁ, আমার সৎস্বামী ছিল।’ এরপর সঞ্চালক জানতে চান, তুমি কতবার বিয়ে করতে চাও? তিনি বলেন, ‘আমার না আসলে ১২টা বিয়ে করার (ইচ্ছা আছে)। ছোটবেলা থেকে আমি মজা করে বলতাম, আমি এক ডজন বিয়ে করব। এটা আসলে রিউমারটা (গুঞ্জন) এভাবে স্টাবলিশ (প্রতিষ্ঠিত) হবে—সেটা আমি বুঝি নাই। তাহলে আমি কোনো দিনই বলতাম না।’

 

 

আয়শা/০৫ অক্টোবর ২০২৫,/রাত ৮:০৪

▎সর্বশেষ

ad