ব্রেকিং নিউজ
অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার মেসিকে অধিনায়ক হিসেবে পাওয়ার সুবিধা অনেক : জুলিয়ানো সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি’ ২৪ ঘণ্টার মধ্যেই শান্তিচুক্তি স্বাক্ষর হচ্ছে হবিগঞ্জে পানিবন্দি ৩ গ্রাম হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬ আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

৫৮ বছর বয়সে বাবা হলেন আরবাজ খান

Ayesha Siddika | আপডেট: ০৫ অক্টোবর ২০২৫ - ০৭:৫৫:১৩ পিএম

বিনোদন ডেস্ক : ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শনিবার (৪ অক্টোবর) মুম্বাইয়ের পিডি হিন্দুজা হাসপাতালে ভর্তি করা হয়েছিল সুরা খানকে। সেখানেই সুস্থভাবে জন্ম নেয় তাদের রাজকন্যা। খবরটি প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যা বইতে শুরু করেছে।

এটি আরবাজ খানের দ্বিতীয় সন্তান। এর আগে প্রথম স্ত্রী মালাইকা অরোরার সঙ্গে তার আরহান খান নামের এক পুত্র সন্তান রয়েছে।  ২০২৩ সালের ডিসেম্বরে একেবারে ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে গাঁটছড়া বেঁধেছিলেন আরবাজ খান এবং সুরা খান। সেই সময় তাদের বিয়ে নিয়েও বেশ আলোচনা হয়েছিল। এবার সন্তানের আগমন তাঁদের দাম্পত্য জীবনকে এক নতুন দিগন্তে নিয়ে গেল।

 

 

আয়শা/০৫ অক্টোবর ২০২৫,/সন্ধ্যা ৭:৫৪

▎সর্বশেষ

ad