ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

একজন গুণী শিক্ষকের বিদায়বেলায় যেন শুধুই কান্না

Anima Rakhi | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৫ - ০৯:৪৯:৫৫ এএম

ডেস্ক নিউজ : কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার পূর্বহুড়া উচ্চ বিদ্যালয়ের হল রুম। সবাই বসে আছেন। সবার মনই খারাপ। কেউ কেউ অশ্রসজল। কারণ এই স্কুলেরই সবার প্রিয় শিক্ষক শেখ গোলাম আহমেদের বিদায় সংবর্ধনা আজ। দীর্ঘ ২৮ বছর এই স্কুলেই দায়িত্বশীলতার সাথে শিক্ষকতা করেছেন গোলাম আহমেদ।

সোমবার শেখ গোলাম আহমেদের বিদায়বেলায় বিদ্যালয় প্রাঙ্গনে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। বিদায়ী শিক্ষককে ফুলেল শুভেচ্ছা ও নানা উপহার সামগ্রী দিয়ে সম্মান জানায় শিক্ষক সহকর্মীসহ প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা। এসময় বক্তারা বলেন, তিনি শুধু একজন শিক্ষক নন, ছিলেন ছাত্র-ছাত্রীদের জন্য দিকনির্দেশক, পথপ্রদর্শক ও অনুপ্রেরণার উৎস।

কথা বলতে গিয়ে কান্নায় গলা বুজে আসে গোলাম আহমেদেরও। আবেগঘন কণ্ঠে তিনি বলেন, ‘এই বিদ্যালয়, এই শিক্ষার্থীরা আমার প্রাণ। তাদের ভালোবাসা ও সম্মানই আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি।”

শেখ গোলাম আহমেদ দীর্ঘ শিক্ষকতা জীবনে বহু গুণী ছাত্র ছাত্রী তৈরী করেছেন। যে কারনে আজ তার বিদায়বেলায় সবাই অশ্রুভারাক্রান্ত বলে মনে করেন এলাকাবাসী।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

অনিমা/২৩ সেপ্টেম্বর ২০২৫, /সকাল ৯:৪৯

▎সর্বশেষ

ad