ব্রেকিং নিউজ

সাহারা মরুভূমিতে বিকল ট্রাক, পিপাসায় ৪৯ জনের মৃত্যু

superadmin | আপডেট: ০৫ জুন ২০২৬ - ০৬:৩৩:১৯ পিএম

ডেস্কনিউজঃ নাইজারের সাহারা মরুভূমিতে একটি ট্রাকটি বিকল হওয়ার পর পিপাসায় ৪৯ জনের মৃত্যু হয়েছে। ফেসবুকে করা পোস্টে একথা জানিয়েছে আগাদেজ গভর্নরেট।

বিবৃতিতে বলা হয়, মুসলমানদের একটি উৎসবে যোগ দিয়ে বাড়ি ফিরছিলেন তারা। পথে তাদের বহনকারী ট্রাক বিকল হয়ে যায়। তাদের কাছে থাকা পানি শেষ হয়ে গিয়েছিল। এক পর্যায়ে আসামাকা থেকে ৮০ কিলোমিটারেরও (৫০ মাইল) বেশি পশ্চিমে একটি প্রত্যন্ত অঞ্চলে পানি পিপাসায় ৪৯ জনের মৃত্যু হয়। আসামাকা নাইজার ও আলজেরিয়ার মধ্যে একটি প্রধান সংযোগস্থল এবং এটি মালি সীমান্তেরও কাছাকাছি।

বিপুল/০৫.০৬.২০২৬/সন্ধ্যা ৬.২৮

▎সর্বশেষ

ad