ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম

চবি শিক্ষার্থী খুন, বাবা ও সৎ মা গ্রেপ্তার

Mohon | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৫ - ০৪:৩৯:৩৯ পিএম

নিউজ ডেক্সঃ   চট্টগ্রামের মিরসরাইয়ে ছুরিকাঘাতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মো. সাহেদ খুনের ঘটনায় বাবা ও সৎ মাকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৭)। নিহত সাহেদ চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী। গ্রেপ্তাররা হলেন- নুর জামান (বাবা) ও আনোয়ারা বেগম (সৎ মা)। সোমবার (১৫ সেপ্টেম্বর) সিলেট জেলার দক্ষিণ সুরমা থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। হত্যাকাণ্ডের পর থেকে তারা পলাতক ছিলেন। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান।

এর আগে গত ১০ সেপ্টেম্বর সন্ধ্যায় মায়ানী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম মায়ানী ঘড়ি মার্কেট এলাকায় সাহেদকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। হত্যার ঘটনায় সাহেদের মা কামরুজ্জাহান স্বামী নুরুজ্জামানকে প্রধান আসামি করে অজ্ঞাত একজনের বিরুদ্ধে মিরসরাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্ত কর্মকর্তা মিরসরাই থানার উপপরিদর্শক জাহিদুল ইসলাম আরমান বলেন, ঘটনার পরই আসামিরা পালিয়ে যায়। প্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্ত করে সিলেটের দক্ষিণ সুরমা থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান বলেন, সাহেদ খুনের আসামি তার পিতা নুরুজ্জামান ও সৎ মা আনোয়ারা বেগমকে সিলেট থেকে মিরসরাই থানায় আনা হচ্ছে।

অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক টি ভি/রাজ/১৬ সেপ্টেম্বর ২০২৫/ বিকালঃ ০৪.২০

▎সর্বশেষ

ad