ব্রেকিং নিউজ
টেস্ট বাবদ চিকিৎসকরা বছরে কমিশন পান ১৮৬১ কোটি টাকা রংপুর রেঞ্জে কুইক রেসপন্স টিম এর বিশেষ অভিযানে ১৬৭ জন গ্রেফতার ডুপডা’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে

‘হাসিনার দেশে ফেরার অপরাজনীতির শিকার সাধারণ কর্মীরা’

Ayesha Siddika | আপডেট: ২৮ নভেম্বর ২০২৬ - ০৬:৪৯:৪৫ পিএম

ডেস্ক নিউজ : ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশের ফেরার অপরাজনীতির শিকার খোদ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীরা—জাতীয় সংসদের হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু এ কথা বলেছেন। শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের উদ্যোগে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগ দেড় যুগ ধরে দেশের মানুষের অর্থ লুট করে অর্থনীতি ধ্বংস করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ। তিনি বলেন, সেই লুটের টাকায় দলটি এখন দেশকে ধ্বংস করার অপরাজনীতি করছে। দেশের গণতান্ত্রিক পরিস্থিতি নিয়ে বিএনপির এই নেতা বলেন, ডা. শফিকুর রহমানের নেতৃত্বে জামায়াতে ইসলাম আজ বিরোধী দলে।

একটা গণতান্ত্রিক ধারা চালু হয়েছে। তারেক রহমান এই ধারাকে এগিয়ে নিতে রাত-দিন অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। বাংলাদেশের গণতন্ত্রকে কীভাবে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হচ্ছে, তার উদাহরণ গোপালগঞ্জ। অতীতে আওয়ামী লীগ পাখির মতো জামায়াতের নেতাকর্মীকে গুলি করে হত্যা করে সাতক্ষীরা দখল করেছিল। বিএনপি যদি চায় তাহলে এখন গোপালগঞ্জকেও তামা করে দিতে পারে। কিন্তু বিএনপি সন্ত্রাসী রাজনীতি করে না। বিএনপি খুনের রাজনীতিতে বিশ্বাস করে না।

এ জন্য গোপালগঞ্জের সন্ত্রাসের বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর পদক্ষেপ নেয়নি বিএনপি। শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে তিনি বলেন, ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার নাটকের অপরাজনীতির শিকার হচ্ছেন স্বয়ং আওয়ামী লীগের সাধারণ কর্মীরাই। তার দাবি, শেখ হাসিনা যত দিন বেঁচে থাকবেন, তত দিন বাংলাদেশের গণতন্ত্র নিরাপদ নয়। বিশ্বে ফ্যাসিবাদের ইতিহাসের ধারাবাহিকতায় আওয়ামী লীগ আর কখনো এ দেশে ক্ষমতায় আসতে পারবে না।

১৬ ডিসেম্বরকে সামনে রেখে আওয়ামী লীগ যে ভীতিকর পরিস্থিতি তৈরির চেষ্টা করছে, তা প্রতিরোধ করার জন্য বিএনপির নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান দুলু। তিনি বলেন, প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে ১৮ কোটি মানুষকে সঙ্গে নিয়ে রাস্তা পাহারার ব্যবস্থা করেছি। কারণ আমরা আর নৈরাজ্য, অগ্নিকাণ্ড, অগ্নিসন্ত্রাস হতে দেব না।

 

 

আয়শা/২৮ নভেম্বর ২০২৬,/সন্ধ্যা ৬:৪৪

▎সর্বশেষ

ad