ব্রেকিং নিউজ
টেস্ট বাবদ চিকিৎসকরা বছরে কমিশন পান ১৮৬১ কোটি টাকা রংপুর রেঞ্জে কুইক রেসপন্স টিম এর বিশেষ অভিযানে ১৬৭ জন গ্রেফতার ডুপডা’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে

দিনাজপুরে আমন ধানের বাম্পার ফলনের আশা করছে কৃষি বিভাগ

Ayesha Siddika | আপডেট: ২৮ নভেম্বর ২০২৬ - ০৬:৫৮:৫০ পিএম
মো আসাদুজ্জামান আসাদ দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর জেলার ১৩ টি উপজেলায় আমন ধান জিরা শাইলের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। ধানের ন্যায্য মূল্য না পেলে চাষাবাদে আগ্রহ হারাবে আর্থিক ক্ষতির মুখে পড়বে কৃষকরা। পার্বতীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায় দিনাজপুর জেলার ১৩ টি উপজেলায় ২ লাখ ৬০ হাজার ৮শ ৬৩ হেক্টর আমন ধানের চাষাবাদ হয়েছে। প্রাকৃতিক কোন দুর্যোগ না হলে বাম্পার ফলনের সম্ভাবনা দেখছেন কৃষকেরা। তবে বিগত বছরের চেয়ে এবারে জমিতে ধানের উৎপাদন বাড়বে বলে মনে করছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বিভাগ।

উল্লেখিত জমিতে কয়েকটি জাতের ধান চাষাবাদ করা হয়েছে। তবে তার মধ্যে ১ লাখ ৩ হাজার ৪শ ৮৯ হেক্টর জমিতে সুগন্ধি জিরা শাইল ধান চাষ করা হয়েছে। বাকি জমিতে স্বর্ণ -৫, কাটারি ধান চাষ করেছেন কৃষকরা। বর্তমানে স্বর্ণ-৫, কাটা মাড়াই শুরু হয়েছে। সুগন্ধি জিরা শাইল ধান এর দাম বেশি এবং বাজারে ব্যাপক চাহিদা থাকায় দিনাজপুরে ১৩ টি উপজেলার মধ্যে পার্বতীপুর, চিরিবন্দর, ঘোড়াঘাট, বিরামপুর, নবাবগঞ্জ, ফুলবাড়ী, হাকিমপুর, দিনাজপুর সদর, কাহারোল, খানসামা, বিরল, বোচাগঞ্জ ও বীরগঞ্জ উপজেলায় প্রকারভেদে চলতি বছর জিরা শাইল জাতের ধান চাষ করেছেন কৃষকেরা। উত্তরাঞ্চলের শস্য ভান্ডার হিসেবে খ্যাত দিনাজপুর জেলায় চলতি মৌসুমে আমন ধানের বাম্পার ফলনের সম্ভাবনা দেখছেন পার্বতীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরও। 

অনুকূল আবহাওয়ার মাঝেও মাঝ পথে পার্বতীপুরে আমন ক্ষেত প্রচন্ড খরার কবলে পড়লে কৃষকেরা বৃষ্টির অপেক্ষায় না থেকে সেলো মেশিন, অগভীর নলকূপ ও গভীর ডিপটয়েল চালু করে সেচ প্রদান করলে খরার কবলে পড়া ধান ক্ষেত সবুজ ও সতেজ হয়ে ওঠে। এতে কৃষকের প্রতি বিঘা জমিতে অতিরিক্ত ২ হাজার টাকা খরচ বেড়ে যায়। ধানের ফলন ভালো হওয়ায় কৃষকৃগন খরচ পুষিয়ে ভালো লাভের আশা করছেন। তবে বাম্পার ফলন হলেও ধানের ন্যায্য মূল্য পাবি কিনা এ নিয়ে হতাশয় পড়েছেন ধান চাষিরা। জমিচাষ, সার, কীটনাশক, পরিবহন ও শ্রমিকের মূল্য বেড়ে যাওয়ায় কাঙ্খিত লাভ পাওয়া  মুশকিল হয়ে পড়বে। 

পার্বতীপুর উপজেলার পাতিগ্রাম, বৈগ্রাম, চকমুসা, চকবলিয়া, কোয়াল পাড়া এবং পাটিকাঘাট গ্রামের কৃষক শফিউর রহমান, মানিক পাতিগ্রামের জিয়াউর রহমান, আবুতাহের, আক্তারুজ্জামান, আলম, ওবায়দুল হক ও হেলাল জানান, ১ বিঘা (৫০ শতক) জমিতে ধান চাষ করতে খরচ হয় পাওয়ার ট্রিলার দিয়ে জমি চাষবাদ ৩ হাজার টাকা, চারা লাগানো ২ হাজার ৫শ টাকা, আইল পাড়া ৬শ টাকা, রাসায়নিক সার ৩ হাজার টাকা, আগাছা পরিষ্কার ৬শ টাকা, বিষ ৭ হাজার টাকা, পানি ২ হাজার ৪শত টাকা, ধান কাটা পরিবহন ৭ হাজার টাকা, ধান মাড়াই ২ হাজার টাকা, ধান পরিষ্কার ও বহন ৬শত টাকা ও শ্রমিকদের খাওয়া-দাওয়া বাবদ ১ হাজার টাকা। মোট ২৯ হাজার ৭শ টাকা খরচ হয় বলে জানান তারা। 

এদিকে পার্বতীপুরে আগাম জাতির স্বর্ণা-৫ ধান কাটা এবং মাড়াই শুরু হয়েছে। ফড়িয়া ধান ব্যবসায়ীরা ধানের আড়তে ধান কেনাকাটা শুরু করছে। শরুতেই ধান ব্যবসায়ী সিন্ডিকেট ধানের দাম কমিয়ে দিয়েছে। প্রতি বস্তা ৭৬ কেজি স্বর্ণা-৫ ধান ২০০০ টাকা থেকে ২২০০ টাকা বস্তা দরে কিনছে ব্যবসায়ীরা। ধানের মূল্যবৃদ্ধি না হলে লাভ তো দূরের কথা লোকসানের মুখে পড়বে এবং চাষাবাদে আগ্রহ হারিয়ে ফেলবে কৃষকগণ। সুগন্ধি জাতের জিরাশাইল ধান আরো ১০ থেকে ১২ দিনের মধ্যে কাটা-মাড়াই শুরু হতে পারে। কৃষকদের উৎপাদিত ধানের ন্যায্য মূল্য নিশ্চিত করতে সরকারি উদ্যোগ গ্রহণের জোর দাবি জানিয়েছেন স্থানীয় কৃষকরা।

সরকারি খাদ্য গুদামে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ, বাজার মনিটরিং এবং ফড়িয়া ধান ব্যবসায়ীদের দৌরাত্ম কমানোর দাবিও জানিয়েছেন। এ ব্যাপারে পার্বতীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা শাহানুর রহমানের সাথে কথা হলে তিনি জানান, এবারে পার্বতীপুর উপজেলায় ২৮ হাজার ৮শ ৯৭ হেক্টর জমিতে আমন চাষ হয়েছে। এর মধ্যে ৫৪% জমিতে সুগন্ধি জিরা শাইল ধানের চাষ হয়েছে বাকি জমিতে স্বর্ণা-৫ সহ অন্যান্য জাতের ধান চাষ করেছে কৃষকরা। আমরাও গতবছরের চেয়ে এবারে ধানের ভালো ফলনের আশা করছি।

আয়শা/২৮ নভেম্বর ২০২৬,/সন্ধ্যা ৬:৫০
▎সর্বশেষ

ad