ব্রেকিং নিউজ
টেস্ট বাবদ চিকিৎসকরা বছরে কমিশন পান ১৮৬১ কোটি টাকা রংপুর রেঞ্জে কুইক রেসপন্স টিম এর বিশেষ অভিযানে ১৬৭ জন গ্রেফতার ডুপডা’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে

দুর্দান্ত প্রত্যাবর্তনে কোস্টারিকাকে হারিয়ে গ্রুপসেরা ব্রাজিল

Ayesha Siddika | আপডেট: ২৮ নভেম্বর ২০২৬ - ০৮:০৩:১২ পিএম

স্পোর্টস ডেস্ক : প্রথমার্ধে গোলের দেখা না পেলেও বিরতির পর দুর্দান্ত প্রত্যাবর্তন করেছে ব্রাজিল অনূর্ধ্ব-১৭ দল। দ্বিতীয়ার্ধে তিনবার কোস্টারিকার জালে বল পাঠিয়ে ৩-০ গোলের বড় জয় তুলে নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এই জয়ের মধ্য দিয়ে গ্রুপ পর্বে শতভাগ জয়ের ধারাবাহিকতা বজায় রেখে গ্রুপ ‘আই’-এর শীর্ষ দল হিসেবে পরবর্তী রাউন্ডে জায়গা করে নিয়েছে তারা।

আগেই পরবর্তী রাউন্ড নিশ্চিত হওয়ায় এই ম্যাচের শুরুর একাদশে পাঁচটি পরিবর্তন এনেছিলেন ব্রাজিলের কোচ কার্লোস এদুয়ার্দো পেতেতুচি। তবে তাতে দলের আক্রমণাত্মক ফুটবলে কোনো ঘাটতি দেখা যায়নি। বিরতির পর কাওয়ে ফুরকিম ও গুস্তাভো আফনসোকে মাঠে নামিয়ে আক্রমণে নতুন গতি সঞ্চার করেন ব্রাজিল কোচ। দ্বিতীয়ার্ধের ৫১তম মিনিটে এগিয়ে যায় ব্রাজিল। বাঁ প্রান্ত দিয়ে আক্রমণ গড়ে জোয়াও ভিতর পাস বাড়ান কারামিকোকে। তার নেওয়া শট প্রতিপক্ষের এক খেলোয়াড়ের গায়ে লেগে ফিরে এলে সুযোগ কাজে লাগিয়ে জালে বল পাঠান রদ্রিগো জুনিয়র।

এরপর ৫৬তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পায় ব্রাজিল। বক্সের ভেতর কারামিকোকে ফাউল করায় ভিএআরের সাহায্য নিয়ে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। স্পটকিক থেকে গোল করে ব্রাজিলের লিড ২-০ করেন বদলি হিসেবে নামা কাওয়ে ফুরকিম।

ম্যাচের ৭০তম মিনিটে তৃতীয় গোল করে জয় নিশ্চিত করে ব্রাজিল। কর্নার থেকে পাওয়া বল বক্সের বাইরে পেয়ে জোরালো শট নেন রিকেলমে। গোলরক্ষক প্রথম প্রচেষ্টায় বল ঠেকিয়ে দিলেও ফিরতি বলে লক্ষ্যভেদ করেন লুকাস এমানুয়েল। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ৩-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে ব্রাজিল। গ্রুপ পর্বের তিন ম্যাচেই জয় তুলে নিয়ে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে গ্রুপসেরা হয়েছে দলটি।

 

 

আয়শা/২৮ নভেম্বর ২০২৬,/রাত ৮:০০

▎সর্বশেষ

ad