ব্রেকিং নিউজ
শহীদ জিয়ার আদর্শ ধারণ করেই দেশকে এগিয়ে নিতে হবে: গয়েশ্বর জিয়াউর রহমানের প্রথম সমাধিতে নেতাকর্মীদের ঢল এখনও অনিশ্চিত ইরান-যুক্তরাষ্ট্র শান্তিচুক্তি ট্রাম্পকে পাত্তা দিচ্ছে না মার্কিন মিত্ররা, সাড়া দেয়নি কোনো দেশ ছাত্র-গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী অভিষেককে ‘চোর চোর’ স্লোগান, শার্ট ছিঁড়ে ডিম-জুতা নিক্ষেপ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে: রাষ্ট্রপতি ৪১৯ হজযাত্রী নিয়ে দেশে পৌঁছেছে হজের প্রথম ফিরতি ফ্লাইট শহীদ জিয়ার বিখ্যাত বেতার ভাষণ জনগণকে উদ্দীপ্ত করেছিল: ভারতীয় হাইকমিশন জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী

দুই ঘণ্টার বেশি স্মার্টফোন ব্যবহার নয় : জাপানি মেয়র

Mohon | আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৫ - ০১:১২:৫০ পিএম

নিউজ ডেক্সঃ  জাপানের আইচি প্রিফেকচারের টয়োয়াকে শহর প্রতিদিন সর্বোচ্চ দুই ঘণ্টা স্মার্টফোন ব্যবহারের আহ্বান জানিয়েছে। শিশু থেকে প্রাপ্তবয়স্ক—সবাইকে লক্ষ্য করেই নেওয়া হয়েছে এই উদ্যোগ, যার উদ্দেশ্য অনলাইন আসক্তি ও ঘুমের সমস্যার মতো স্বাস্থ্যঝুঁকি কমানো। খবর দ্য গার্ডিয়ান।

সম্প্রতি শহরের মেয়র মাসাফুমি কোকি বলেন, এই প্রস্তাব মূলত সচেতনতার জন্য, বাধ্যতামূলক নয়। শিশুদের রাত ৯টার পর এবং কিশোর–কিশোরী ও প্রাপ্তবয়স্কদের রাত ১০টার পর স্মার্টফোন ব্যবহার না করার পরামর্শও দেওয়া হয়েছে। তবে এ নিয়ে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। অনেকে এটিকে ব্যক্তিস্বাধীনতায় হস্তক্ষেপ বলে সমালোচনা করেছেন। আবার কেউ মনে করছেন, দিনে মাত্র দুই ঘণ্টার সীমা বাস্তবসম্মত নয়। ঘোষণার পর চার দিনের মধ্যে প্রায় ৮০ শতাংশ প্রতিক্রিয়াই এসেছে সমালোচনামূলক ভঙ্গিতে।

কর্তৃপক্ষের দাবি, অতিরিক্ত স্মার্টফোন ব্যবহারের কারণে শিশুদের পড়াশোনায় অনীহা, স্কুল ফাঁকি দেওয়া, এমনকি প্রাপ্তবয়স্কদের পারিবারিক সম্পর্কেও টানাপোড়েন বাড়ছে। মেয়রের আশা, এই প্রস্তাব অন্তত পরিবারগুলোকে স্মার্টফোন ব্যবহারের সময় নিয়ে ভাবতে উদ্বুদ্ধ করবে। এর আগে ২০২০ সালে জাপানের আরেকটি অঞ্চলে শিশুদের গেম খেলার সময়সীমা নির্ধারণ করা হয়েছিল—প্রতিদিন ১ ঘণ্টা এবং ছুটির দিনে ৯০ মিনিট। তবুও সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, জাপানি কিশোরেরা গড়ে প্রতিদিন ৫ ঘণ্টারও বেশি সময় কাটাচ্ছে অনলাইনে।

 

অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক টি ভি/রাজ/০৭ সেপ্টেম্বর ২০২৫/দুপুরঃ ০১.০০

▎সর্বশেষ

ad