ব্রেকিং নিউজ
সমঝোতার পর হরমুজ প্রণালি পাড়ি দিল ইরানের ১১ বাণিজ্যিক জাহাজ সেনাবাহিনী দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বপরিসরেও অবদান রাখছে : সেনাপ্রধান নিরাপত্তার ঘেরাটোপ যেন সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী রিজার্ভ চুরির মামলার খসড়া চার্জশিট: আতিউরসহ অভিযুক্ত ৬৪ জন সংসদের অধিবেশন শুরু শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড কানাডায় মুখোমুখি ঘানা ও পানামা বিশ্ব সংবাদ ইরান চুক্তিতে বিশ্ববাজারে উচ্ছ্বাস: ট্রাম্প যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে ভূমিকা রাখবে: পররাষ্ট্রমন্ত্রী ‘সুগন্ধি আসছে’ সন্দেহে মৃত্যুর ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়লেন স্বজনরা

জেনে নিন দই কাতলা রেসিপি

Ayesha Siddika | আপডেট: ২১ আগস্ট ২০২৫ - ০৭:৩৩:০৪ পিএম

লাইফ ষ্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক : বড় মাছের কথা বলতে গেলে সবার আগে উঠে আসে রুই আর কাতলা মাছের নাম। কাতলা মাছ ভাজা বা ভুনা তো অনেক খেয়েছেন, এবার রাঁধতে পারেন দই কাতলা। কীভাবে মজার এই পদটি রান্না করবেন জেনে নিন- 

উপকরণ: 

বড় সাইজের কাতলা মাছ- ৪ পিস 
টকদই- ১ টেবিল চামচ 
পেঁয়াজ কুঁচি- ১টি (বড়) 
রসুন বাটা- ৪টি 
হলুদ গুঁড়া- ১ চা চামচ

মরিচ গুঁড়া- ১ চা চামচ 
জিরা গুঁড়া- ১ চা চামচ
ধনে গুঁড়া- ১ চা চামচ
ছোটো এলাচ- ২টি 
লবঙ্গ- ৩-৪টি 
দারুচিনি- ১টি 
লবণ- স্বাদমতো 
চিনি- ১/২ চা চামচ 
পানি- পরিমাণমতো 
সরিষার তেল- ৪ টেবিল চামচ 

সিরাজগঞ্জের তাড়াশে কৃষকদের ভুট্টা চাষে আগ্রহ বাড়ছে 

প্রথমে মাছগুলো ভালো করে ধুয়ে নিন। এতে লবণ আর হলুদ মেখে ১০ মিনিট রেখে দিন। এবার একটা বাটিতে টক দই, মরিচ গুঁড়া, ধনে গুঁড়া, জিরা গুঁড়া সবকিছু একটু পানি মিশিয়ে ভালো করে ফেটিয়ে নিন। 

একটা ননস্টিক প্যানে তেল দিয়ে দিন। মাছগুলো ভালো করে ভেজে নিন। এবার ওই তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিন। একটু নেড়ে চেড়ে এতে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নিন। তারপর রসুন বাটা দিয়ে কষিয়ে নিন। 

মসলা কষানো হলো তৈরি করে রাখা মসলা মিশিয়ে নিন। পরিমাণমতো লবণ দিয়ে ভালো করে কষিয়ে তাতে অল্প একটু পানি দিন। পানি ঘন হয়ে এলে মাছের পিছগুলো দিয়ে দিন। কিছুক্ষণ রেখে উঠিয়ে নিন। পরিবেশন করুন গরম ভাতের সঙ্গে। 

 

 

আয়শা/২১ আগস্ট ২০২৫/সন্ধ্যা ৭:২৮

▎সর্বশেষ

ad