ব্রেকিং নিউজ
সমঝোতার পর হরমুজ প্রণালি পাড়ি দিল ইরানের ১১ বাণিজ্যিক জাহাজ সেনাবাহিনী দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বপরিসরেও অবদান রাখছে : সেনাপ্রধান নিরাপত্তার ঘেরাটোপ যেন সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী রিজার্ভ চুরির মামলার খসড়া চার্জশিট: আতিউরসহ অভিযুক্ত ৬৪ জন সংসদের অধিবেশন শুরু শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড কানাডায় মুখোমুখি ঘানা ও পানামা বিশ্ব সংবাদ ইরান চুক্তিতে বিশ্ববাজারে উচ্ছ্বাস: ট্রাম্প যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে ভূমিকা রাখবে: পররাষ্ট্রমন্ত্রী ‘সুগন্ধি আসছে’ সন্দেহে মৃত্যুর ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়লেন স্বজনরা

ঘরে বসেই তৈরি করুন ‘ফার্স্ট এইড বক্স’

Anima Rakhi | আপডেট: ২১ আগস্ট ২০২৫ - ০২:০৩:০০ পিএম

লাইফ ষ্টাইল ডেস্ক : প্রতিদিন ঘটে যাওয়া ছোটো-খাটো দুর্ঘটনা যেমন- কাটা-ছেঁড়া, ফোস্কা পড়া, পোকা-মাকড়ের কামড় ইত্যাদিতে ফার্স্ট এইড বক্স হতে পারে আমাদের বিপদের প্রথম বন্ধু।

ঘরে বসে সহজেই তৈরি করে নিতে পারেন একটি ‘ফার্স্ট এইড বক্স’। এর জন্য যা যা প্রয়োজন-

১। একটি বক্স (ব্যবহৃত আইসক্রিমের বক্সটি কাজে লাগাতে পারেন)
২। একটি এন্টিসেপটিক লিকুইড, অথবা ক্রিম
৩। ছোট একটি তুলার প্যাকেট
৪। এক রিম গজ
৫।  একটি ছোট কেচি
৬। একটি সার্জিক্যাল টেপ
৭। কিছু ওয়ানটাইম ইউজ ব্যান্ড এইড
৮। একটি ফরসেপ (চিমটা)
৯।  ব্যথার ওষুধ (যেমন: প্যারাসিটামল)
১০। বমি বন্ধের ওষুধ (যেমন: ওমিডন)
১১। একটি বাম (ব্যথায় মালিশ করার জন্য)।

এই উপকরণগুলো খুব সহজেই সংগ্রহ করতে পারেন আপনার বাসার কাছের কোনো ওষুধের দোকান থেকে। ফার্স্ট এইড কিটটি সব সময় আপনার হাতের কাছে রাখুন। ভ্রমণেও এটি আপনার সঙ্গী হতে পারে। 

ছোটো-খাটো দুর্ঘটনায় ব্যস্ত হয়ে এদিক ওদিক ছোটাছুটি না করে এটি কাজে লাগিয়ে আপনি দুশ্চিন্তামুক্ত হতে পারেন।

কুইকটিভি/অনিমা/২১ আগস্ট ২০২৫/দুপুর ২:০২

▎সর্বশেষ

ad