ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

জাকসুতে সেনা মোতায়েন চেয়ে কমিশনের চিঠি

Anima Rakhi | আপডেট: ২১ আগস্ট ২০২৫ - ০১:৫৭:০৬ পিএম

ডেস্ক নিউজ : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে শিক্ষার্থীদের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নির্বিঘ্নে রাখতে সেনা মোতায়েন চেয়ে চিঠি পাঠিয়েছে বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশন।

বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক ড. এ কে এম রাশিদুল আলম এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, স্ট্রাইকিং ফোর্স হিসেবে আমরা নির্বাচনে ৩ দিন যথাক্রমে ১০, নির্বাচনের ১১ ও নির্বাচনের পরের দিন ১২ তারিখ পর্যন্ত সেনাবাহিনীর সহযোগিতা চেয়ে চিঠি দিয়েছি।

এদিকে, গত দু’দিন জাকসু ও হল সংসদ নির্বাচনের জন্য মোট ৩২৮ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। আজ বৃহস্পতিবার বেলা দুটা পর্যন্ত এ নির্বাচনে প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন এবং বিকেল চারটা পর্যন্ত মনোনয়নপত্র জমা দিতে পারবেন।

প্রায় ৩৩ বছর পর আগামী ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে দশম জাকসু নির্বাচনে ভোটগ্রহণ। এতে ১৯ হাজার ৯শ’ ২০ জন ভোটার ভোট দিতে পারবেন।

কুইকটিভি/অনিমা/২১ আগস্ট ২০২৫/দুপুর ১:৫৬

▎সর্বশেষ

ad