ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

প্রাথমিকে ১৭ হাজার শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি আসছে

Anima Rakhi | আপডেট: ১৩ আগস্ট ২০২৫ - ০৯:৩৮:০৬ এএম

ডেস্ক নিউজ : সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বড় পরিসরের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে সরকার। সহকারী শিক্ষক পদে প্রায় ১৭ হাজার শিক্ষক নিয়োগের প্রস্তুতি নেওয়া হয়েছে। চলতি আগস্ট মাসের শেষে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সহকারী শিক্ষক নিয়োগের বিদ্যমান বিধিমালায় একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন আসছে। ইতোমধ্যে সংশোধিত নিয়োগবিধিমালার খসড়া আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অনুমোদন পেলেই বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

সংশোধিত বিধিমালায় নারী কোটা ও পোষ্য কোটার মতো কয়েকটি কোটা বাতিলের প্রস্তাব রয়েছে। পাশাপাশি, অধিদপ্তর, বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের নিয়োগবিধিতেও পরিবর্তন আনা হচ্ছে।

এতদিন এসব প্রতিষ্ঠানে যেসব পদে পদোন্নতির সুযোগ ছিল না, নতুন বিধিমালায় সেই সুযোগ রাখা হচ্ছে।

মন্ত্রণালয় সূত্র আরও জানায়, সহকারী শিক্ষক নিয়োগের মধ্যে সহকারী শিক্ষক সংগীত পদে দুই হাজার ৫৮৩ জন এবং সহকারী শিক্ষক শরীরচর্চা পদে দুই হাজার ৫৮৩ জনকে নিয়োগ দেওয়া হবে।

কুইকটিভি/অনিমা/১৩ আগস্ট ২০২৫/সকাল ৯:৩৭

▎সর্বশেষ

ad