ব্রেকিং নিউজ
সমঝোতার পর হরমুজ প্রণালি পাড়ি দিল ইরানের ১১ বাণিজ্যিক জাহাজ সেনাবাহিনী দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বপরিসরেও অবদান রাখছে : সেনাপ্রধান নিরাপত্তার ঘেরাটোপ যেন সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী রিজার্ভ চুরির মামলার খসড়া চার্জশিট: আতিউরসহ অভিযুক্ত ৬৪ জন সংসদের অধিবেশন শুরু শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড কানাডায় মুখোমুখি ঘানা ও পানামা বিশ্ব সংবাদ ইরান চুক্তিতে বিশ্ববাজারে উচ্ছ্বাস: ট্রাম্প যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে ভূমিকা রাখবে: পররাষ্ট্রমন্ত্রী ‘সুগন্ধি আসছে’ সন্দেহে মৃত্যুর ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়লেন স্বজনরা

স্ত্রীকে পিটিয়ে হত্যা : স্বামীর বাড়িতে আগুন বিক্ষুব্ধ জনতার..

Mohon | আপডেট: ০৭ আগস্ট ২০২৫ - ০৩:৫১:১৬ পিএম

নিউজ ডেক্সঃ  গাজীপুরের শ্রীপুরের বরমী মধ্যপাড়া গ্রামে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামীর বাড়িতে আগুন দিয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসী। বৃহস্পতিবার (৭ আগস্ট) ভোরে এ ঘটনা ঘটে। নিহত সুইটি আক্তার নিশি (২০) ময়মনসিংহ জেলার পাগলা থানার চাকুয়া গ্রামের আফসারুল ইসলামের মেয়ে। অভিযুক্ত স্বামী নুরুল ইসলাম (৩৫) উপজেলার বরমী গ্রামের মো. শাহ্জাহান মৃধার ছেলে। ঘটনার পর থেকে তিনি পলাতক।

নিহতের স্বজনরা জানান, ময়মনসিংহ জেলার পাগলা থানার চাকুয়া গ্রামের আফসারুল ইসলামের মেয়ে নিহত সুইটি আক্তার নিশির সঙ্গে শ্রীপুর উপজেলার বরমী গ্রামের মো. শাহ্জাহান মৃধার ছেলে নুরুল ইসলামের দেড় বছর আগে বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে চার মাসের এক মেয়ে জন্ম নেয়। বিয়ের পর জানতে পারেন নুরুল ইসলাম মাদকাসক্ত ও এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। বিয়ের পর থেকে মাদকাসক্ত নুরুল ইসলাম সুইটির ওপর নির্যাতন করতেন।

এ ছাড়া প্রায়ই তাদের মধ্যে পারিবারিক বিরোধ লেগেই থাকত। বুধবার (৬ আগস্ট) রাত ১০টার দিকে বিয়ের ঘটক নাজমুল মোবাইল ফোনে সুইটির মৃত্যুর খবর জানান। মৃত্যুর সংবাদ শুনে নুরুল ইসলামের বাড়িতে এসে সুইটির মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হলে রাতেই পুলিশ মৃতদেহ উদ্ধার করে। এ সময় শাশুড়ি জোবেদাকে আটক করে পুলিশ।

এ খবর ছড়িয়ে পড়লে বৃহস্পতিবার ভোর ৬টার দিকে স্থানীয় জনতা স্বামী নুরুল ইসলামের দুই বাড়িতে আগুন দেয়। আগুনে দুটি বাড়ির আটটি কক্ষ ও আসবাবপত্র পুড়ে যায়।

শ্রীপুরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহম্মদ আবদুল বারিক বলেন, স্বামীর হাতে স্ত্রী হত্যার ঘটনায় নিহতের শাশুড়িকে আটক করা হয়েছে। মৃতদেহের ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

 

অনলাইন নিউজ ডেক্সঃ

কুইক টি ভি/রাজ/০৭ আগস্ট ২০২৫/বিকালঃ ০৩.৪৫

▎সর্বশেষ

ad