ব্রেকিং নিউজ
টেস্ট বাবদ চিকিৎসকরা বছরে কমিশন পান ১৮৬১ কোটি টাকা রংপুর রেঞ্জে কুইক রেসপন্স টিম এর বিশেষ অভিযানে ১৬৭ জন গ্রেফতার ডুপডা’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে

চট্টগ্রাম থেকে সাবেক সেনাপ্রধানের মরদেহ উদ্ধার..

Mohon | আপডেট: ০৪ আগস্ট ২০২৫ - ০৩:১৮:২৭ পিএম

নিউজ ডেক্সঃ  বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক প্রধান লেফটেন্যান্ট জেনারেল (অব.) এম হারুন অর রশিদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৪ আগস্ট) দুপুরে চট্টগ্রাম ক্লাব থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছেন কোতোয়ালির সহকারী কমিশনার (এসি) মাহমুদুর রহমান।

তিনি বলেন, খবর পেয়ে আমরা চট্টগ্রাম ক্লাবে এসে মরদেহ উদ্ধার করেছি। মরদেহ এখনো চট্টগ্রাম ক্লাবে রয়েছে। পরিবারের জন্য অপেক্ষা করছি। পরিবারের সদস্যরা এলে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকলে কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হবে।

জানা যায়, হারুন অর রশিদ ২০০০ সালের ২৪ ডিসেম্বর সেনাপ্রধান হন এবং ২০০২ সালের ১৬ জুন তিনি অবসরে যান। চাকরি থেকে অবসরের পর হারুন অর রশিদ ডেসটিনি গ্রুপের সভাপতি হন। গ্রাহকদের কাছ থেকে অর্থ আত্মসাৎ ও অর্থ পাচারের মামলায় সাবেক সেনাপ্রধান হারুনকে কারাগারে যেতে হয়।

অনলাইন নিউজ ডেক্সঃ

কুইক টি ভি/রাজ/৪আগস্ট ২০২৫/বিকালঃ ৩.১৫

▎সর্বশেষ

ad