ব্রেকিং নিউজ
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ৪০ নতুন ভোটার নিবন্ধনের সময়সীমা এক মাস বাড়ালো ইসি বড় পর্দায় বিশ্বকাপ দেখার স্থানগুলোতে বিশেষ নজরদারি চালাবে ডিএমপি আয়াতুল্লাহ আলি খামেনির কফিন তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, জানাজা শনিবার ১২ কেজি এলপিজি সিলিন্ডারে দাম কমল ৩৫৭ টাকা সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত সামাজিক মাধ্যমে অপপ্রচার কঠোরভাবে দমন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৪৭৮৪ শিক্ষার্থী, বহিষ্কার ৭ কাজী নজরুল ইসলাম আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস : প্রধানমন্ত্রী

আশুলিয়ায় বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন 

Ayesha Siddika | আপডেট: ২৫ জুলাই ২০২৫ - ০৬:১৮:৪৮ পিএম
মশিউর রহমান, আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : “গাছ লাগাই, পরিবেশ বাঁচাই”এই স্লোগানকে সামনে রেখে আশুলিয়ায় ঢাকা জেলা সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থা’র উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। শুক্রবার বিকালে আশুলিয়ার বগাবাড়ি বসুন্ধরা হাউজিং এলাকায় এ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। এসময় প্রায় ২০০ ফলজ সহ বিভিন্ন জাতের বৃক্ষরোপণ করা হয়।

ঢাকা জেলা গণ-অধিকার পরিষদের আহবায়ক ও ঢাকা-১৯ আসনের এমপি পদপ্রার্থী এ্যাডভোকেট শেখ শওকত হোসেন ফরহাদ এর উপস্থিতিতে অনুষ্ঠানের উদ্বোধন করেন, আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান।

ঢাকা জেলা সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থা’র সভাপতি নজরুল ইসলাম নিরবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন আশুলিয়া থানা কমিটির সভাপতি মুফতি সোলাইমান আহমদ আজাদী ও ঢাকা জেলা উত্তর ছাত্র-অধিকার পরিষদের সভাপতি অর্নব কুমার।

ঢাকা জেলা উত্তর ছাত্র-অধিকার পরিষদ আশুলিয়া থানা কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক উজ্জ্বল ভূঁইয়ার সার্বিক সহযোগিতায় এসময় বিভিন্ন দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

 

আয়শা/২৫ জুলাই ২০২৫,/সন্ধ্যা ৬:১৪

▎সর্বশেষ

ad