ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

দগ্ধদের জন্য রক্ত ও স্কিন ডোনেশনের প্রয়োজন নেই: ডা. নাসির উদ্দিন

Ayesha Siddika | আপডেট: ২৫ জুলাই ২০২৫ - ০৪:১৪:৫৪ পিএম

ডেস্ক নিউজ : উত্তরা দিয়াবাড়ি এলাকায় বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ হয়ে চিকিৎসাধীন রোগীদের জন্য রক্ত বা ত্বক (স্কিন) ডোনেশনের কোনো প্রয়োজন নেই বলে জানিয়েছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ডা. মো. নাসির উদ্দিন।

তিনি জানান, বর্তমানে বিমান দুর্ঘটনায় দগ্ধ হয়ে বার্ন ইনস্টিটিউটে ভর্তি আছেন মোট ৪২ জন। এর মধ্যে ৮ জন আইসিইউতে রয়েছেন। তাদের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক। উন্নতির কারণে দুইজনকে আইসিইউ থেকে ইন্টারমিডিয়েট কেয়ারে স্থানান্তরের পরিকল্পনা রয়েছে। এছাড়া সবচেয়ে আশাব্যঞ্জক খবর হলো—২৩ জন ইন্টারমিডিয়েট ক্যাটাগরির রোগীর মধ্যে ১৩ জন রোগীকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। তিনি জানান, বৃহস্পতিবার সংকটাপন্ন দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। একজন দুপুর ১টা ৫৫ মিনিটে এবং অন্যজন বিকাল সাড়ে ৪টায় মারা যায়।

সংবাদ সম্মেলনে অধ্যাপক নাসির উদ্দিন আরও জানান, চিকিৎসা সহায়তার বিষয়ে আমরা আন্তর্জাতিক সহযোগিতা নিচ্ছি। সিঙ্গাপুর এবং ভারতের বিশেষজ্ঞরা আমাদের সঙ্গে দেখা করে গেছেন। চীনের চিকিৎসকদের সঙ্গেও ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা হয়েছে। তারা শিগগিরই আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হবেন।

তিনি বলেন, বিশ্বের যেকোনো দেশ যদি চিকিৎসা সহায়তায় আগ্রহ প্রকাশ করে, আমরা তাদের স্বাগত জানাবো। কোনো দ্বিধা ছাড়াই আমরা সম্মিলিতভাবে কাজ করতে চাই। যে কেউ সহায়তা করতে চাইলে আমরা তাদের পরামর্শ ও অভিজ্ঞতাকে গুরুত্ব দিয়ে চিকিৎসা কার্যক্রমে কাজে লাগাব।

তিনি আরও জানান, অনেকেই বিকাশ বা নগদে অর্থ পাঠাতে চাচ্ছেন। আমরা তাদের সদিচ্ছার প্রতি শ্রদ্ধাশীল, তবে এখনই সাধারণ জনগণের অর্থ সহায়তার প্রয়োজন নেই। সরকারি পর্যায় থেকে পর্যাপ্ত সহায়তা রয়েছে। নাসির উদ্দিন বলেন, এ পর্যন্ত দগ্ধদের মধ্যে ১৩ জন মারা গেছেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় যারা দগ্ধ হয়েছেন, তাদের সুচিকিৎসা নিশ্চিত করতে সরকার ও চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন বলে জানান অধ্যাপক নাসির উদ্দিন।

 

 

আয়শা/২৫ জুলাই ২০২৫,/বিকাল ৪:১২

▎সর্বশেষ

ad