ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

‘মোস্তাফিজরা খেললে এত সহজে জিততে পারত না পাকিস্তান’

Ayesha Siddika | আপডেট: ২৫ জুলাই ২০২৫ - ০৪:০১:৫৯ পিএম

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে পরীক্ষানিরীক্ষা চালিয়েছিল বাংলাদেশ। সিরিজ জয় নিশ্চিত করেই বাংলাদেশ বিশ্রামে পাঠায় পারভেজ হোসেন ইমন, তৌহিদ হৃদয়, রিশাদ হোসেন, তানজিম হাসান ও মোস্তাফিজুর রহমানকে।

সে পরীক্ষার ফলটা অবশ্য মোটেও ভালো হয়নি। ৭৪ রানে হারতে হয়েছে স্বাগতিকদের। আর সে কারণেই সাবেক পাকিস্তানি অধিনায়ক ও ক্রিকেট বিশ্লেষক রমিজ রাজার মনে হচ্ছে, বাংলাদেশ পরীক্ষানিরীক্ষাটা বেশিই চালিয়ে ফেলেছে। তিনি নিজের ইউটিউব চ্যানেলে বলেন, ‘দলে এত পরিবর্তন আনতে হলে একটা নিয়ম আছে। সাধারণত দলে ২-৩ জন ম্যাচ উইনার থাকে, তাদের বাদ দেওয়া যায় না। বাকি জায়গায় নতুনদের খেলানো যায়।’ 

শুরুতে ব্যাট করে পাকিস্তান গতকাল ১৭৮ রানের পাহাড় দাঁড় করায়। মিরপুরের উইকেট বিচারে এ রান বিশাল। বাংলাদেশ এই রান অবশ্য তাড়া করতে পারেনি। শুরুতেই মুখ থুবড়ে পড়ে। ৪১ রানে খুইয়ে বসে ৭ উইকেট। সেখান থেকে সাইফউদ্দিনের লড়াই বাংলাদেশকে তিন অঙ্কে নিয়ে যায় বটে, কিন্তু জয় এনে দিতে পারেনি।

তবে এমন পরিস্থিতি হতো না, যদি মোস্তাফিজ আর ইমন থাকতেন এই ম্যাচে, বিশ্বাস রমিজের। তিনি বলেন, ‘আমি মনে করি, মোস্তাফিজ আর ইমন (পারভেজ) খেললে এই ম্যাচ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতো। পাকিস্তান অনেক রান করলেও অধিনায়কের হাতে তখনও সুযোগ থাকত।’

এদিকে পাকিস্তান দলে দীর্ঘদিন ধরে নেই মোহাম্মদ রিজওয়ান ও বাবর আজম। সিরিজের প্রথম দুই ম্যাচ হারের পর পাক সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন উঠছিল তাদের দলে ফেরানো নিয়ে।

তবে এমন ভাবনার সঙ্গে একমত নন রমিজ। তিনি প্রশ্ন তুলেছেন, ‘এই রকম কঠিন উইকেটে কি রিজওয়ান, বাবর, শাহীন আফ্রিদি কিংবা নাসিম শাহদের প্রয়োজন? এটাও একটা বড় প্রশ্ন।’

 

 

আয়শা/২৫ জুলাই ২০২৫,/বিকাল ৩:৫০

▎সর্বশেষ

ad