ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

কর্ণফুলী টানেলের মেইনটেন্যান্স কাজের জন্য ট্র্যাফিক ডাইভারশন

Mohon | আপডেট: ২৩ জুলাই ২০২৫ - ০৫:৫০:৫৯ পিএম

অনলাইন নিউজ ডেস্ক:

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের (বিবিএ) আওতাধীন কর্ণফুলী টানেলের রুটিন রক্ষণাবেক্ষণের জন্য আগামী চার দিন ট্র্যাফিক ডাইভারশন করা হবে। বুধবার (২৩ জুলাই) সকালে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কর্ণফুলী টানেলের জেট ফ্যান পরিষ্কার, রক্ষণাবেক্ষণ ও রোড মার্কিং কাজের জন্য আগামী ২৮, ২৯, ৩০ ও ৩১ জুলাই রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত ‘পতেঙ্গা টু আনোয়ারা’ টিউব হতে ট্র্যাফিক ডাইভারশন করে ‘আনোয়ারা টু পতেঙ্গা’ টিউবের মাধ্যমে নিয়ন্ত্রিতভাবে যানচলাচল অব্যাহত রাখা হবে। এ সময় সর্বনিম্ন ৫ মিনিট থেকে সর্বোচ্চ ১০ মিনিট পর্যন্ত টানেলের দুই দিকে যাত্রীদের অপেক্ষা করতে হবে।

 

অনলাইন নিউজ ডেস্ক :
কিউটিভি/রাজ/২৩ জুলাই ২০২৫/বিকাল:৫.৫০

▎সর্বশেষ

ad