ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

আহতদের চিকিৎসায় বৈঠকে দেশি-বিদেশি চিকিৎসকরা..

Mohon | আপডেট: ২৩ জুলাই ২০২৫ - ০৩:১০:০৬ পিএম

অনলাইন নিউজ

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় দগ্ধ ও আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে জরুরি বৈঠকে বসেছেন দেশি-বিদেশি চিকিৎসকরা।

বুধবার (২৩ জুলাই) দুপুর সাড়ে ১২ টায় রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এ বৈঠক শুধু হয়। বৈঠকে সিঙ্গাপুর থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসক দলের সদস্যরাও উপস্থিত রয়েছেন।

বৈঠকের একটি দায়িত্বশীল সূত্র জানায়, দগ্ধ ও আহতদের উন্নত চিকিৎসা কীভাবে দেওয়া হবে, কোন কোন আন্তর্জাতিক মানের পদ্ধতি অনুসরণ করা হবে—এসব বিষয়েই আলোচনা হচ্ছে।এর আগে মঙ্গলবার মধ্যরাতে বিমান দুর্ঘটনায় দগ্ধ ও আহতদের চিকিৎসায় সহায়তার জন্য সিঙ্গাপুরের বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল ঢাকায় পৌঁছেছে। এ সময় স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা তাদের স্বাগত জানান।স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, চিকিৎসক দলটির নেতৃত্বে আছেন সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট ডা. চোং সি জ্যাক।বুধবার (২৩ জুলাই) আরও তিনজন বিশিষ্ট প্রতিনিধি বাংলাদেশে আসছেন। তারা হলেন সিংহেলথের সিনিয়র ডিরেক্টর বিজয়া রাও, পুন লাই কুয়ান ও লিম ইউ হান জোভান।

অনলাইন নিউজ ডেস্ক :
কিউটিভি/রাজ/২৩ জুলাই ২০২৫/বিকাল:৩.১০

 

▎সর্বশেষ

ad