ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

শিক্ষা উপদেষ্টার পদত্যাগসহ বিভিন্ন দাবিতে সচিবালয়ের সামনে বিক্ষোভ

Anima Rakhi | আপডেট: ২২ জুলাই ২০২৫ - ০৪:১১:৩০ পিএম

ডেস্ক নিউজ : রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনার জেরে শিক্ষাখাতে নানা অব্যবস্থাপনা এবং আইন ও শিক্ষা উপদেষ্টার পদত্যাগসহ বিভিন্ন দাবিতে বাংলাদেশ সচিবালয়ের সামনে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার দুপুর সোয়া ২টার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে সচিবালয়ের সামনে জড়ো হন শিক্ষার্থীরা।

সচিবালয়ে প্রবেশের এক নম্বর গেইটের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন তারা।

জানা গেছে, শিক্ষার্থীরা শিক্ষা ভবন থেকে মিছিল নিয়ে সচিবালয়ের সামনে পৌঁছলে সচিবালয়ের সব কয়টি গেইট বন্ধ করে দেওয়া হয়। এসময় সচিবালয়ের সামনে শিক্ষার্থীরা ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে শুরু করেন। ‘আমার ভাই মরলো কেন, প্রশাসন জবাব দে’ স্লোগান দিতে থাকেন তারা। সচিবালয়ের ভেতরে গেইটগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়ে আছেন।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, মাইলস্টোনে এত বড় একটা ঘটনা ঘটল। শিক্ষা উপদেষ্টাকে বিভিন্ন মহল থেকে এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবি জানানো হয়েছিল। তিনি কথা শোনেননি। রাত ৩টায় পরীক্ষা স্থগিত করা হয়েছে। সে সময় শিক্ষার্থীরা পরীক্ষার প্রস্তুতি নিয়ে ঘুমিয়ে পড়েছে। উনি কার জন্য শিক্ষা উপদেষ্টা? আমরাই তাকে বসিয়েছি, আমরাই তাকে ওঠাব।

এছাড়া শিক্ষার্থীদের একটি দল ঢাকা বোর্ড হয়ে সচিবালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। গত এসএসসি পরীক্ষায় যারা ফেল করেছেন তাদের পুনঃমূল্যায়নের দাবি জানাচ্ছেন তারা।

কিউটিভি/অনিমা/২২ জুলাই ২০২৫,/বিকাল ৪:১১

▎সর্বশেষ

ad