ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

মাইলস্টোনে আহতদের জন্য সিঙ্গাপুর থেকে আসছে চিকিৎসক দল: শ্রম উপদেষ্টা

Anima Rakhi | আপডেট: ২২ জুলাই ২০২৫ - ০৩:৪৪:১১ পিএম

ডেস্ক নিউজ : রাজধানী ঢাকার উত্তরা দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় গুরুতর আহতদের চিকিৎসায় সহায়তা করতে সিঙ্গাপুর থেকে বিশেষজ্ঞ চিকিৎসক দল আসছে। এমনটাই জানিয়েছেন শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার (অব.) এম সাখাওয়াত হোসেন।

মঙ্গলবার (২২ জুলাই) জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, ‘সিঙ্গাপুর থেকে একটা টিম আসছে। তাঁরা আহতদের পর্যবেক্ষণ করে দেখবে এবং যদি প্রয়োজন হয়, তখন তাদের এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হবে, যা যা প্রয়োজন, তাই করা হবে। যতজনকে বিদেশে নেওয়া দরকার, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী নেওয়া হবে।’

সাখাওয়াত হোসেন আরও বলেন, ‘হাসপাতালে যারা চিকিৎসাধীন, তাদের অনেকের শরীরের বড় অংশ দগ্ধ হয়েছে। বিষয়টি নিয়ে চিকিৎসকেরা চিন্তিত।’

বিমান দুর্ঘটনার সম্ভাব্য কারণ সম্পর্কিত এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘বিমান দুর্ঘটনা নানা কারণে হয়ে থাকে। পাইলট এরর (পাইলটের ভুলে) হতে পারে, আবার টেকনিক্যাল ত্রুটিও হতে পারে। ব্ল্যাকবক্স বিশ্লেষণের আগে নিশ্চিত করে বলা যাবে না এটি পাইলটের ভুল না প্রযুক্তিগত ত্রুটি।’

এর আগে, গতকাল সোমবার দুপুরে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ২৭ জন নিহত হয়েছেন এবং আহত ৭৮ জন চিকিৎসাধীন। নিহত ও আহতদের অধিকাংশই শিশু। মর্মান্তিক এ ঘটনার স্মরণে আজ সারা দেশে রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে।

পুরোনো মডেলের বিমান দিয়ে প্রশিক্ষণের ঝুঁকি সম্পর্কে জানতে চাইলে শ্রম উপদেষ্টা বলেন, ‘বিমানের ফ্রেম পুরোনো হলেও ভেতরের ইঞ্জিন ও যন্ত্রাংশ নিয়মিত আপডেট করা হয়।’ তিনি আরও বলেন, ‘ভবিষ্যতে এ ধরনের প্রশিক্ষণ কোথায় হবে, সে বিষয়টি নতুন করে ভাবার প্রয়োজন রয়েছে।’

কিউটিভি/অনিমা/২২ জুলাই ২০২৫,/বিকাল ৩:৪৪

▎সর্বশেষ

ad