ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

বিমান বিধ্বস্তে নিহতের সংখ্যা বেড়ে ৩১: আইএসপিআর

Anima Rakhi | আপডেট: ২২ জুলাই ২০২৫ - ০৩:৩০:০৫ পিএম

ডেস্ক নিউজ : ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বিমানবাহিনীর এফটি-৭ বিজিআই যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩১ জনে দাঁড়িয়েছে।

আজ মঙ্গলবার দুপুর দুইটায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য জানায়।

আইএসপিআরের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, এই ঘটনায় আহত হয়েছেন ১৬৫ জন।

এদিকে, ঢাকার উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় যারা মারা গেছেন তাদের মধ্যে স্কুলটির দুইজন শিক্ষকও রয়েছেন। ইনস্টিটিউটের মর্গের ডেথ রেজিস্ট্রার থেকে এ তথ্য জানা গেছে।

যদিও, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান মঙ্গলবার সকালের ব্রিফিংয়ে মৃত ২৭ জনের মধ্যে একজন শিক্ষকের কথা বলেছিলেন। ডেথ রেজিস্ট্রারে নাম থাকা দুই শিক্ষক হলেন মাহেরীন চৌধুরী ও মাসুকা বেগম।

এর মধ্যে মাহেরীন চৌধুরী সোমবার রাত ৮টা ৫০ মিনিটে এবং মাসুকা বেগম রাত ১২টা ২০ মিনিটে মারা গেছেন বলে উল্লেখ রয়েছে।

মঙ্গলবার সকালে মাসুকার পরিবারের সদস্যরা তার লাশ বুঝে নেন। এসময় তার খালাতো ভাই খালেকুজ্জামান সবুজ জানান, ৩৭ বছর বয়সী মাসুকা স্কুলটির ইংরেজি মাধ্যমের শিক্ষিকা ছিলেন।

কিউটিভি/অনিমা/২২ জুলাই ২০২৫,/বিকাল ৩:২৯

▎সর্বশেষ

ad