ব্রেকিং নিউজ
যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর সেনা হেফাজতে এক সপ্তাহে বিশ্বে তেলের দাম বাড়ল ১২ শতাংশ যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে চীনের নতুন ‘এআই জোট’ দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

নিরাপত্তায় অবহেলা করায় ৯ ওমরাহ কোম্পানির কার্যক্রম স্থগিত

Ayesha Siddika | আপডেট: ১৭ জুলাই ২০২৫ - ০৩:৩৩:৪১ পিএম

ডেস্ক নিউজ : আবদুল্লাহ তামিম

সৌদি মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, এসব কোম্পানি গুরুতর নিয়ম লঙ্ঘন করেছে। তারা হজযাত্রীদের এমন আবাসনে রাখছিল যেগুলোর কোনো সরকারি অনুমোদন ছিল না। এসব আবাসনে অগ্নি নির্বাপণ ব্যবস্থা, জরুরি নির্গমন পথ, স্বাস্থ্য ও নিরাপত্তা ব্যবস্থা ছিল না, যা সরাসরি হজযাত্রীদের জীবনের জন্য হুমকি তৈরি করেছে।


সরকারি তদন্তে দেখা গেছে, স্থগিত হওয়া কোম্পানিগুলোর অন্তত ২২ শতাংশ হজযাত্রীদের এমন স্থানে রেখেছিল, যেগুলোর কোনো সিভিল ডিফেন্স সার্টিফিকেট ছিল না। এসব ভবন সাধারণত অতিরিক্ত ভিড়পূর্ণ, অপরিচ্ছন্ন এবং ঝুঁকিপূর্ণ ছিল। ফলে জরুরি পরিস্থিতিতে চিকিৎসা সহায়তা কিংবা নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা ছিল না।

এ ধরনের গাফিলতির কারণে মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে আইনগত ব্যবস্থা নিয়েছে। সংশ্লিষ্ট কোম্পানিগুলোর লাইসেন্স বাতিল, ৫ লক্ষ সৌদি রিয়ালের বেশি জরিমানা এবং ভুক্তভোগী হজযাত্রীদের ক্ষতিপূরণ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী তৌফিক আল-রাবিয়াহ বলেছেন, নিরাপত্তার ক্ষেত্রে আমরা কোনো ধরনের অবহেলা সহ্য করবো না। ভুক্তভোগী হজযাত্রীদের ইতোমধ্যে অনুমোদিত ও নিরাপদ আবাসনে স্থানান্তর করা হয়েছে এবং তাদের সম্পূর্ণ সফর সুরক্ষিত রাখা হয়েছে।

এই অভিযান সৌদি আরবের ভিশন ২০৩০-এর অংশ, যেখানে হজ ও উমরাহ ব্যবস্থাপনাকে আরও নিরাপদ ও আধুনিক করার লক্ষ্য রয়েছে। সেই অনুযায়ী প্রতিটি হজযাত্রীর আবাসন হতে হবে সরকার-অনুমোদিত। সফরের তথ্য ‘নুসুক’ অ্যাপের মাধ্যমে পর্যবেক্ষণ করা হবে এবং সেবাদানে ব্যর্থ হলে আর্থিক গ্যারান্টি থেকে ক্ষতিপূরণ দেওয়া হবে।


বর্তমানে ২০০টিরও বেশি লাইসেন্সপ্রাপ্ত উমরাহ কোম্পানি কার্যক্রম পরিচালনা করছে, যাদের কার্যক্রম আরও কঠোর তদারকির আওতায় আনা হয়েছে। মক্কা ও মদিনায় ১২০ জন পরিদর্শক নিযুক্ত করা হয়েছে যারা হঠাৎ পরিদর্শনের মাধ্যমে এসব তদারকি করছেন।

এছাড়া, report.haj.gov.sa পোর্টালের মাধ্যমে সাধারণ জনগণও যে কোনো অনিয়ম বা নিরাপত্তা লঙ্ঘনের অভিযোগ জানাতে পারবেন। মন্ত্রণালয় জানিয়েছে, ভবিষ্যতে যারা এমন অনিয়মে জড়াবে, তাদের স্থায়ীভাবে লাইসেন্স বাতিল করে ফৌজদারি মামলার আওতায় আনা হবে।

 

 

আয়শা//১৭ জুলাই ২০২৫,/বিকাল ৩:৩৩

▎সর্বশেষ

ad