ব্রেকিং নিউজ
যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর সেনা হেফাজতে এক সপ্তাহে বিশ্বে তেলের দাম বাড়ল ১২ শতাংশ যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে চীনের নতুন ‘এআই জোট’ দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

বৃষ্টিতে ভিজলে কি অজু হয়ে যাবে?

Ayesha Siddika | আপডেট: ১৫ জুলাই ২০২৫ - ০৬:৫২:৩১ পিএম

ডেস্ক নিউজ : বৃষ্টি মহান আল্লাহর অফুরন্ত রহমতের নিদর্শন। এর মাধ্যমে মহান আল্লাহ কল্যাণ ও রিজিকের ব্যবস্থা করেন। আর প্রকৃতিতে প্রকাশ পায় স্বস্তির ছাপ। বৃষ্টির সঙ্গে মানুষসহ অন্য প্রাণীদের রিজিকের সম্পর্ক রয়েছে। পবিত্র কোরআনে মহান আল্লাহ বৃষ্টি নিয়ে বলেন, আর আমি আসমান থেকে বরকতময় পানি বর্ষণ করেছি। অতঃপর তা দ্বারা আমি উৎপন্ন করি বাগ-বাগিচা ও কর্তনযোগ্য শস্যদানা। (সুরা কাফ, আয়াত: ৯)

উপরোক্ত আয়াত থেকে বোঝা যায়, আকাশ থেকে বর্ষিত পানি বরকতময়। আর বরকতময় পানি পবিত্র। তাই বৃষ্টিতে শরীর পুরোপুরি ভিজে গেলে অজু হয়ে যাবে। কারণ গোসলের মাধ্যমে অজু হয়ে যায়।

অজুতে নিয়ত করা সুন্নত। তাই ভেজার সময় অজুর নিয়ত না থাকলেও অজু শুদ্ধ হয়ে যাবে। তবে মনে রাখতে হবে, অজুতে যেসব অঙ্গ ধৌত করা আবশ্যক—তা ভিজতে হবে– মুখমণ্ডল, দুই হাত কনুই পর্যন্ত, দুই পা টাকনু পর্যন্ত এবং মাথার অন্তত চার ভাগের একভাগ অংশের কোথাও সামান্য শুকনো থাকলেও অজু হবে না। আবার নতুন করে অজু করতে হবে। (দুররুল মুখতার: ১ / ৩৩২; ফাতাওয়া কাসিমিয়া: ৫ / ৯৭)

 

 

আয়শা//১৫ জুলাই ২০২৫,/সন্ধ্যা ৬:৪০

▎সর্বশেষ

ad