ব্রেকিং নিউজ
যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর সেনা হেফাজতে এক সপ্তাহে বিশ্বে তেলের দাম বাড়ল ১২ শতাংশ যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে চীনের নতুন ‘এআই জোট’ দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

চলতি বছর হজে গিয়ে মারা গেছেন ৪৪ বাংলাদেশি

Anima Rakhi | আপডেট: ০৮ জুলাই ২০২৫ - ০৫:৩০:৫৫ পিএম

ডেস্ক নিউজ : চলতি বছর হজে গিয়ে এখন পর্যন্ত ৪৪ বাংলাদেশি মারা গেছেন। তাদের মধ্যে ৩৩ জন পুরুষ এবং ১১ জন নারী। এ বছর পবিত্র হজ পালন করতে সৌদি আরবে গিয়ে এখন পর্যন্ত চিকিৎসা নিয়েছেন ৩২৫ বাংলাদেশি। এ ছাড়া আরো ১৪ জন দেশটির সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

মঙ্গলবার ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।  

বুলেটিনে বলা হয়েছে, সৌদি সরকারি হাসপাতালে চিকিৎসাপ্রাপ্ত মোট হজযাত্রীর সংখ্যা ৩২৫ জন। এ ছাড়া হাসপাতালে বর্তমানে ভর্তি রয়েছেন ১৪ জন। 

এতে আরো বলা হয়েছে, সৌদি আরবের চিকিৎসা কেন্দ্র হইতে প্রদত্ত স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্রের সংখ্যা ৬৯ হাজার ৩৬৪টি। 

হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার প্রথম ফ্লাইট ছিল ২৯ এপ্রিল আর শেষ ফ্লাইট ৩১ মে। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট শুরু হয় গত ১০ জুন। এ দিন সকাল ১০টা ৫৪ মিনিটে সৌদি এয়ারলাইন্সের ফ্লাইট ‘এসভি-৩৮০৩’ ৩৭৭ হাজিকে নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এবার চাঁদ দেখা সাপেক্ষে গত ৫ জুন হজ অনুষ্ঠিত হয়েছে।

কিউটিভি/অনিমা/০৮ জুলাই ২০২৫,/বিকাল ৫:৩০

▎সর্বশেষ

ad