ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

মেসি ফুটবল খেলে খুশি : মাশ্চেরানো

Anima Rakhi | আপডেট: ০৬ জুলাই ২০২৫ - ০৬:৫৮:৩৩ পিএম

স্পোর্টস ডেস্ক : মেজর লিগ সকারে ইন্টার মায়ামির হয়ে জোড়া গোল করেছেন লিওনেল মেসি। এক মাসেরও বেশি সময় পর লিগে প্রথম ম্যাচ খেলতে নেমে সিএফ মন্ট্রিলকে ৪-১ গোলে হারায় ইন্টার মায়ামি।

শনিবার ম্যাচের দ্বিতীয় মিনিটেই গোল হজম করে মায়ামি। মেসির ভুলেই দল পিছিয়ে পড়লে জোড়া গোল করে ও এক অ্যাসিস্টে জয়ের নায়ক তিনিই। ম্যাচসেরা পারফর্ম করেছেন আর্জেন্টাইন মহাতাড়কা।

এমএলএসে শেষ চার ম্যাচে সাত গোল করেছেন মেসি। আর ১৪ ম্যাচে ১২টি। ম্যাচ শেষে মেসিকে প্রশংসায় ভাসালেন কোচ হাভিয়ের মাশ্চেরানো। 

তিনি বলেন, লিও ফুটবল খেলে খুশি। যখনই সে ফিট থাকে, তখনই সে খেলতে নেমে যাচ্ছে। এটা পরিষ্কার যে যখন সে খেলে তখন আমরা বাড়তি সুবিধা পাই এবং সেটা যত বেশি সম্ভব কাজে লাগাতে চাই।

ক্লাব বিশ্বকাপে হারের রেশ কাটিয়ে এভাবে ফিরতে পেরে খুশি আর্জেন্টাইন কোচ, ‘এটা দারুণ রাত। আমরা তিন পয়েন্ট নিলাম, যেটা আবার এমএলএসে ফেরার জন্য জরুরি ছিল। ক্লাব বিশ্বকাপের পর এই প্রতিযোগিতার জন্য একত্রিত হওয়া সহজ নয়, কিন্তু খেলোয়াড়রা সেটা করেছে নিখুঁতভাবে।’

কিউটিভি/অনিমা/০৬ জুলাই ২০২৫,/সন্ধ্যা ৬:৫৮

▎সর্বশেষ

ad