ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

সংঘাতের পর প্রথমবার জনসম্মুখে এলেন খামেনি

Anima Rakhi | আপডেট: ০৬ জুলাই ২০২৫ - ০৩:৫৫:৫২ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : ইরান-ইসরায়েলের মধ্যে ১২ দিনের সংঘাতের পর প্রথমবারের মতো প্রকাশ্যে এলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। 

তেহরানে পবিত্র আশুরার একটি অনুষ্ঠানে যোগ দেন তিনি। যুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথম খামেনিকে সরাসরি জনসম্মুখে দেখা গেল। সংঘাতের সময়ে তিনি শুধু তিনটি ভিডিও বার্তা দিয়েছিলেন।

আজ রোববার (৬ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

খামেনির সরাসরি উপস্থিতি রাষ্ট্রীয় সংবাদমাধ্যমগুলোতে গুরুত্বের সঙ্গে প্রচার করা হয়। টেলিভিশনে তাকে দেখে সমর্থকদের আবেগঘন প্রতিক্রিয়া প্রকাশ করতে দেখা যায়।

দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ভিডিওতে দেখা যায়, আয়াতুল্লাহ আলী খামেনি সেখানে প্রবেশ করার সময় উপস্থিত মানুষজন সম্মিলিত স্লোগান দিচ্ছেন।

ভিডিওতে দেখা গেছে, তিনি প্রবীণ শিয়া ধর্মীয় নেতা মাহমুদ কারিমিকে অনুরোধ করছেন দেশাত্মবোধক গান ‘ও ইরান’ পরিবেশন করতে। যা সম্প্রতি ইসরায়েলের সঙ্গে সংঘর্ষের সময় বিশেষ জনপ্রিয়তা পেয়েছে। 

অনুষ্ঠানটি তেহরানের ইমাম খোমেইনি মসজিদে অনুষ্ঠিত হয়। যা ইরানের ইসলামি প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতার নামে নামকরণ করা।

প্রসঙ্গত, গত ১৩ জুন ইসরায়েলি অভিযানের পর থেকেই নিরাপত্তাজনিত কারণে জনসম্মুখে আসা বন্ধ করেছিলেন খামেনি। যুদ্ধ শুরুর পর অজ্ঞাত স্থান থেকে পূর্বে রেকর্ডকৃত ভিডিও পোস্ট করে আসছিলেন ইরানের এই সর্বোচ্চ নেতা।

কিউটিভি/অনিমা/০৬ জুলাই ২০২৫,/বিকাল ৩:৫৫

▎সর্বশেষ

ad