ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

নতুন দল পেলেন সাকিব আল হাসান

Anima Rakhi | আপডেট: ০৬ জুলাই ২০২৫ - ০৫:০০:৩২ পিএম

স্পোর্টস ডেস্ক : ২০২৫ গ্লোবাল সুপার লিগে (জিএসএল) অবশেষে দল পেলেন সাকিব আল হাসান। রংপুর রাইডার্স তাকে নিতে না পারলেও শেষ পর্যন্ত বাংলাদেশের এই তারকা অলরাউন্ডারকে দলে নিয়েছে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক ফ্র্যাঞ্চাইজি দুবাই ক্যাপিটালস। সংযুক্ত আরব আমিরাতের আইএল টি-টোয়েন্টির গত আসরে শিরোপা জিতেছিল দুবাই।

ফ্র্যাঞ্চাইজিটি নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে সাকিবের একটি ছবি পোস্ট করে তাকে দলে নেওয়ার ঘোষণা দিয়েছে। সেখানে লেখা হয়েছে, ‘কিংবদন্তি অলরাউন্ডার আমাদের জিএসএল দলে যোগ দিচ্ছেন। কেশব মহারাজের বদলে তিনি দলে আসছেন। দলে স্বাগতম, সাকিব।’

৩৮ বছর বয়সী অলরাউন্ডারের দল দুবাই বৃহস্পতিবার উদ্বোধনী ম্যাচেই নিউজিল্যান্ডের দল সেন্ট্রাল স্ট্র্যাগসের মুখোমুখি হবে। সাবেক দল রংপুরের সঙ্গে সাকিবের ম্যাচ আগামী ১৬ জুলাই। এর আগে ১১ ও ১৪ জুলাই সাকিবের দল খেলবে যথাক্রমে হোবার্ট হারিকেনস, গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে। পাঁচ দলের প্রত্যেকে একে অন্যের সঙ্গে একবার করে লড়বে লিগ পর্বে। শীর্ষে থাকা দুটি দল ফাইনাল খেলবে ১৮ জুলাই।

সাকিব আন্তর্জাতিক ক্রিকেটে সর্বশেষ খেলেছেন ২০২৩ সালের অক্টোবরে, ভারতের বিপক্ষে একটি টেস্টে। তবে পুরোপুরি প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে দূরে ছিলেন না। চলতি বছর পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্সের হয়ে তিনটি ম্যাচ খেলেছেন তিনি। বল হাতে এক উইকেট নিলেও ব্যাট হাতে ছিলেন রানশূন্য। যদিও ফাইনালে তার খেলা হয়নি। সেই লাহোরই পরে শিরোপা জেতে।

এদিকে, গ্লোবাল সুপার লিগের পাশাপাশি এ বছর ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগেও (সিপিএল) খেলবেন সাকিব। তাকে দলে নিয়েছে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস। সিপিএলে তিনি সর্বশেষ খেলেছিলেন ২০২২ সালে, গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে।

কিউটিভি/অনিমা/০৬ জুলাই ২০২৫,/বিকাল ৫:০০

▎সর্বশেষ

ad