ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

ফুলবাড়ীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ফুলবাড়ী উপলক্ষে আলোচনা সভা॥

Ayesha Siddika | আপডেট: ০৪ আগস্ট ২০২৬ - ০৫:২৮:১১ পিএম

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে পূবালী ব্যাংক পিএলসি ফুলবাড়ী শাখার আয়োজনে ক্যাশলেস ফুলবাড়ী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কিউআর কোড এর মাধ্যমে ক্যাশবিহীন ঝামেলা মুক্ত লেনদেন এর লক্ষ্যে পূবালী ব্যাংক পিএলসি ফুলবাড়ী শাখার আয়োজনে ৩ আগস্ট ফুলবাড়ী চৌধুরী মোড়ে এই আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক পিএলসি ফুলবাড়ী শাখার ব্যবস্থাপক মোঃ মামুনুর রশিদ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা সহকারী কমিশনার ভূমি ছামিউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ আহসান হাবিব, বাংলাদেশ ব্যাংক রংপুর এর সহকারী পরিচালক মোঃ আব্দুল্লাহ জুবায়ের। অনুষ্ঠানে আয়োজকরা জানান বর্তমান আধুনিক বিশ্বে ক্যাশলেস লেনদেন একটি আধুনিক ও নিরাপদ লেনদেন ব্যবস্থা,কিউআর কোর্ডের মাধ্যমে যে কোন লেনদেন করা যাবে।

অনুষ্ঠানের বক্তারা ক্যাশলেস লেনদেনের প্রতি গ্রাহকদের উৎসাহ প্রদান করেন এবং এর বিবিধ সুবিধা তুলে ধরেন। এ সময় বিভিন্ন এলাকা থেকে আগত পূবালী ব্যাংক এর গ্রাহক বৃন্দ,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ,পূবালী ব্যাংকের অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ ও স্থানীয় সংবাদ কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। ক্যাশলেস লেনদেনের বিষয়টি ফুলবাড়ীর সচেতন মহলে বেশ সারা ফেলেছে গ্রাহকরা বলছে এই ধরনের লেনদেন ঝুঁকি এবং ঝামেলা কমায়। প্রতিটি জায়গায় এই ধরনের লেনদেন চালু হলে মানুষ নিরাপদে নিজের অর্থ আদান প্রদান করতে পারবে।

 

 

আয়শা/০৪ অগাস্ট ২০২৬,/বিকাল ৩:১৫

▎সর্বশেষ

ad