ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

জায়েদ খানের নতুন অধ্যায় শুরু, প্রথম সঙ্গী তানজিন তিশা

Ayesha Siddika | আপডেট: ০৩ জুলাই ২০২৫ - ০৭:২২:১২ পিএম

বিনোদন ডেস্ক : ঢালিউডের আলোচিত-সমালোচিত নাম জায়েদ খান। মূলত নায়ক হিসেবেই তাকে সবাই চেনেন, এবার একেবারে নতুন রূপে হাজির হচ্ছেন তিনি। ঢালিউডের এই পরিচিত মুখ এবার ধরা দেবেন উপস্থাপক হিসেবে। নিউইয়র্ক থেকে প্রকাশিত প্রবাসী বাংলা গণমাধ্যম ‘ঠিকানা’–এর নতুন অনুষ্ঠান ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’-এর মাধ্যমে শুরু হচ্ছে তার উপস্থাপনার নতুন অধ্যায়।

এই টক শো-তে প্রতি শুক্রবার হাজির হবেন ভিন্ন ভিন্ন অতিথিকে সঙ্গে নিয়ে। প্রথম পর্বেই চমক—আসছেন ছোট পর্দার জনপ্রিয় মুখ তানজিন তিশা। অনুষ্ঠানটি প্রচার হবে বাংলাদেশ সময় আজ (৩ জুলাই) রাত ১০টায়। নিজের এই নতুন পরিচয় নিয়ে দারুণ উচ্ছ্বসিত জায়েদ খান। তিনি বলেন, ‘এটা আমার জন্য এক নতুন যাত্রা। আমি এমন একটি অনুষ্ঠান উপহার দিতে চাই, যেখানে আমাদের গল্পগুলো উঠে আসবে-বাস্তব, অনুপ্রেরণাদায়ক এবং চেতনাকে নাড়া দেওয়ার মতো।’

‘মুজিব: একটি জাতির রূপকার’ ছবিতে টিক্কা খানের ভূমিকায় অভিনয় করেছিলেন জায়েদ খান। কয়েক সেকেন্ডে পর্দায় দেখা গিয়েছিল তাকে। তার জন্য বরাদ্দ ছিল একবাক্যের একটি সংলাপ। এতেই বাজিমাত করেছেন তিনি। বর্তমানে নিউইয়র্কে অবস্থান করছেন জায়েদ খান। তবে এখানেই থেমে থাকতে চান না তিনি। ভবিষ্যতে হলিউডের পর্দায় নিজের উপস্থিতি দেখতে চান ঢালিউডের এই পরিচিত মুখ।

 

 

কিউটিভি/আয়শা//০৩ জুলাই ২০২৫,/ সন্ধ্যা ৭:২১

▎সর্বশেষ

ad