ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

যে ক্লাবে অবসর নিলেন, সেই ক্লাবেই নতুন দায়িত্বে রাকিতিচ

Ayesha Siddika | আপডেট: ০৩ জুলাই ২০২৫ - ০৮:০৩:২৩ পিএম

স্পোর্টস ডেস্ক : জাতীয় দলকে আগেই বিদায় জানিয়েছিলেন। রাশিয়া বিশ্বকাপে রানার্সআপ ক্রোয়েশিয়া দলের গুরুত্বপূর্ণ তারকা রাকিতিচ ২০২০ সালে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন। এবার সরে দাঁড়ালেন ক্লাব ফুটবল থেকেও। অবসর নিয়ে রাকিতিচ হাজদুকের সহকারী স্পোর্টিং ডিরেক্টরের দায়িত্ব পেয়েছেন। দলটির কোচ গঞ্জালো গার্সিয়া এই তথ্য নিশ্চিত করেছেন। রাকিতিচের অবসরের সিদ্ধান্তও জানিয়েছেন তিনি।

নোভ টিভিকে গার্সিয়া বলেন, ‘রাকিতিচ তার ক্যারিয়ারের ইতি টেনেছে। সে অত্যন্ত বুদ্ধিমান। ফুটবল সম্পর্কে জানাশোনা ও ধারণা ভালো। এখন একটু জটিল পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হবে, যেহেতু ড্রেসিংরুম থেকে সরাসরি দায়িত্ব নিচ্ছে। এটাই ফুটবলের কালো দিক, আমার এই ক্লাবে থাকার পেছনেও ওর অবদান।’

সুইস ক্লাব বাসেলের যুব দল থেকে ক্যারিয়ার শুরু হয়েছিল রাকিতিচের। সিনিয়র দলে খেলে এরপর যান শালকেতে, সেখান থেকে ২০১১ সালে সেভিয়া। ২০১৪ সালে বার্সেলোনা তাকে দলে ভেড়ায়। এই ক্লাবের সবশেষ চ্যাম্পিয়ন্স লিগ জয়ী দলের সদস্য তিনি। রাকিতিচের বার্সা অধ্যায়ের ইতি ঘটে ২০২০ সালে।

বার্সা ছেড়ে রাকিতিচ ফের পুরনো ঠিকানা সেভিয়ায় পা বাড়ান। এখানে খেলেন ২০২৩ সাল নাগাদ। এরপর আল-শাবাব হয়ে গত মৌসুমে পাড়ি দেন নিজ দেশে। প্রায় দুই দশকের ক্লাব ক্যারিয়ারে ৮৮৭ ম্যাচে ১২৫ গোল ও ১৪১টি অ্যাসিস্ট করেছেন রাকিতিচ। চ্যাম্পিয়ন্স লিগ, ইউরোপা লিগ, লা লিগা, কোপা দেল রে, ফিফা ক্লাব বিশ্বকাপ, সুপার কাপ, স্প্যানিশ সুপার কাপসহ মোট ১৬টি ট্রফি জিতেছেন তিনি।

 

 

কিউটিভি/আয়শা//০৩ জুলাই ২০২৫,/রাত ৮:০০

▎সর্বশেষ

ad