ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে আরও ৮ জনের শরীরে করোনা শনাক্ত

Ayesha Siddika | আপডেট: ০৩ জুলাই ২০২৫ - ০৮:০৪:০৩ পিএম

ডেস্ক নিউজ : দেশে গত ২৪ ঘণ্টায় আটজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩ দশমিক ৬৭ শতাংশ। এই সময়ে ভাইরাসটিতে কারো মৃত্যু হয়নি। বৃহস্পতিবার (৩ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২১৮টি নমুনা পরীক্ষায় ৮ জনের করোনা শনাক্ত হয়েছে। চলতি বছরে এখন পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে ২৩ জনের মৃত্যু হয়েছে। আর শনাক্ত হয়েছেন ৬১৭ জন। মারা যাওয়াদের মধ্যে নারীর সংখ্যা বেশি।

 

 

কিউটিভি/আয়শা//০৩ জুলাই ২০২৫,/ সন্ধ্যা ৭:৪০

▎সর্বশেষ

ad