ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

দুবাইয়ে আবাসন সংস্থায় নাম লেখালেন রশিদ খান

Ayesha Siddika | আপডেট: ০৩ জুলাই ২০২৫ - ০৪:১৬:২৭ পিএম

স্পোর্টস ডেস্ক : দেশ আফগানিস্তান হলেও রশিদদের স্থায়ী নিবাস আরব আমিরাতে। দেশটির বিভিন্ন স্টেডিয়ামকে তারা নিজস্ব মাঠ হিসেবে ব্যবহার করে আসছে। তাইতো, আফগানদের সবচেয়ে বড় তারকা রশিদ খান যুক্ত হলেন রিয়েল এস্টেটের সঙ্গে।  

বিশ্বের সর্বোচ্চ বেতনভোগী ক্রিকেটারদের একজন এবং টি-টোয়েন্টি ক্রিকেটে শীর্ষ উইকেট শিকারি রশিদ খান একটি উদাহরণ অন্য সবার জন্য। তিনি আফগান ক্রিকেটারদের নিরাপদ বাসস্থান সরবরাহ করার জন্য দেশটির প্রতি কৃতজ্ঞতা জানান। 

রশিদ বলেন, ‘সংযুক্ত আরব আমিরাত বহু বছর ধরে আফগান ক্রিকেটের জন্য একটি অত্যাধুনিক আবাসস্থলের মতো, নিরাপদ আশ্রয় এবং প্ল্যাটফর্ম সরবরাহ করে আসছে। এমএইচ ডেভেলপার্সের প্রতিনিধিত্ব করতে পেরে আমি সম্মানিত বোধ করছি যখন দুবাই কেবল দ্রুত বৃদ্ধি পাচ্ছে না বরং একটি স্থিতিশীল ও নিরাপদ অর্থনৈতিক পরিবেশেও তা করছে।’

এমএইচ ডেভলপার্সও রশিদকে যুক্ত করতে পেরে খুশি। এমএইচ ডেভেলপার্সের প্রধান নির্বাহী কর্মকর্তা মুর্তজা হাশমি বলেন, ‘বিনিয়োগ এবং বিলাসবহুল জীবনযাত্রার জন্য একটি বিশ্বব্যাপী কেন্দ্র হিসেবে দুবাইয়ের ক্রমবর্ধমান এই খাতে পুঁজি করার জন্য আমরা এই অংশীদারিত্বকে একটি কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখছি।’

তিনি আরও বলেন, ‘রশিদ খানের সঙ্গে অংশীদারিত্ব, তার বিশ্বব্যাপী খ্যাতি আমাদের নিজস্ব মূল্যবোধের প্রতিফলন ঘটায়। এমএইচ ডেভেলপারদের বৃহত্তর মানুষদের সঙ্গে যোগাযোগ করতে এবং এই সমৃদ্ধ বাজারে আমাদের অবস্থানকে শক্তিশালী করতে সক্ষম করবে।’
 

কিউটিভি/আয়শা//০৩ জুলাই ২০২৫,/কিকাল ৪:১৫

▎সর্বশেষ

ad