ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

বিএনপির সাবেক এমপি বাবুর ৬৪তম জন্মদিন পালিত

Ayesha Siddika | আপডেট: ০১ জুলাই ২০২৫ - ০৮:৫৪:০৭ পিএম
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : সাভার-আশুলিয়ায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ও কা-১৯ আসনের সাবেক এমপি ডা: দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর ৬৪তম জন্মদিন পালন করেছেন নেতাকর্মীরা। সোমবার সন্ধ্যায় সাভার ও আশুলিয়ার বিভিন্ন স্থানে উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মোহাম্মদ বিপ্লবের নির্দেশনায় এ সাবেক সংসদের জন্মদিন পালন করা হয়। এসময় আলোচনা সভা ও কেক কাটা সহ তাঁর উত্তরোত্তর সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়।

এদিকে, আশুলিয়ার জিরাবো এলাকায় থানা যুবদলের সভাপতি প্রার্থী মো: জাহিদ বিকাশের নেতৃত্বে জন্মদিন পালন করা হয়। এছাড়া নরসিংহপুরে দেওয়ান পাম্পে ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হাই আল হাদী, সাধারণ সম্পাদক মো: দেলোয়ার হোসেন সরকার, থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক অ্যাডভোকেট মো: জিল্লুর রহমান, থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: মনির হোসেন মোল্লা, যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো: কিসমত হোসেন সরকার ও সাংবাদিক আল মামুনের উপস্থিতিতে ইয়ারপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি বাবু ভূঁইয়া ও মেহেদী হাসান অংঙ্কুরের আয়োজনে জন্মদিন পালন করা হয়। 
এদিকে, ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো: মোস্তাফিজুর রহমান রনি ও মোস্তাফিজুর রহমান লিটনের নেতৃত্বে দিয়াখালী এলাকায় এবং পল্লীবিদ্যুত এলাকার কাঁশফুল রেষ্টুরেন্টে স্বেচ্ছাসেবক দলের ৫টি ইউনিয়নের আয়োজনে ধামসোনা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো: বাবুল হোসাইন মিয়া ও থানা আহবায়ক কমিটির সদস্য মো: জাকির পাঠানের নেতৃত্বে জন্মদিন পালন করা হয়েছে।
এসব জন্মদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জিয়া মঞ্চ আশুলিয়া থানা কমিটির সাধারণ সম্পাদক মো: রিপন শিকদার, ইউনিয়ন যুবদল নেতা মো: হুমায়ুন কবির, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা তুহিন মন্ডল সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

 

কিউটিভি/আয়শা//০১ জুলাই ২০২৫,/রাত ৮:৫২

▎সর্বশেষ

ad