হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫১৬১৫ হাজি

Ayesha Siddika | আপডেট: ২৬ জুন ২০২৫ - ০১:১১:৫৬ পিএম

ডেস্ক নিউজ : পবিত্র হজ পালন শেষে বুধবার রাত পর্যন্ত ৫১ হাজার ৬১৫ জন হাজি দেশে ফিরেছেন। বৃহস্পতিবার (২৬ জুন) হজ সম্পর্কিত পোর্টালে এ তথ্য জানানো হয়। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দেশে ফিরেছেন ৫ হাজার ৭ জন। আর বেসরকারি ব্যবস্থাপনার ফিরেছেন ৪৬ হাজার ৬০৮ জন।

যাত্রী বহনের দিক থেকে প্রথমেই আছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তারা ২২ হাজার ১৪৯ জন হাজি বহন করেছেন। সৌদি পতাকাবাহী সাউদিয়া এয়ারলাইন্সের ফ্লাইটে ২১ হাজার ২৫ এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ফ্লাইটে ৮ হাজার ৪৪১ জন দেশে ফিরেছেন।

সৌদি আরব বাংলাদেশি হাজিদের জন্য স্বাস্থ্যসেবা ও তথ্যপ্রযুক্তি সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশটির মেডিকেল সেন্টারগুলো এখন পর্যন্ত ৬৬ হাজার ৩৪৮টি অটোমেটেড প্রেসক্রিপশন ইস্যু করেছে এবং আইটি হেল্পডেস্কগুলো ২৪ হাজার ৩৯৫টি সেবা প্রদান করেছে।

এবার হজে গিয়ে ৩৮ জন বাংলাদেশি সৌদি আরবে মারা গেছেন। তাদের মধ্যে ২৭ জন পুরুষ এবং ১১ জন নারী। এদের মধ্যে ২৫ জন মক্কায়, ১১ জন মদিনায় এবং জেদ্দা ও আরাফায় ১ জন করে মারা গেছেন।

 

 

কিউটিভি/আয়শা//২৬ জুন ২০২৫, /দুপুর ১:১২

▎সর্বশেষ

ad