ঈদের দিন ও পরবর্তী ৪৮ ঘণ্টায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

superadmin | আপডেট: ২৭ মে ২০২৬ - ০৯:০১:০৭ পিএম

ডেস্কনিউজঃ পবিত্র ঈদুল আজহার আনন্দ উদযাপনের জন্য দেশজুড়ে যখন শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে, ঠিক তখনই প্রকৃতির খেয়ালে আবহাওয়ায় এসেছে পরিবর্তনের বার্তা। দীর্ঘদিনের তীব্র তাপপ্রবাহের পর রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির দেখা মিললেও, আসন্ন ঈদের দিনটি হতে যাচ্ছে বৃষ্টিস্নাত।

আবহাওয়া অধিদফতরের তথ্যানুযায়ী, ঈদের দিন অর্থাৎ ২৮ মে সারাদেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা অনেক ক্ষেত্রে মাঝারি থেকে ভারী বর্ষণে রূপ নিতে পারে।

আবহাওয়াবিদদের পূর্বাভাস বলছে, ঈদের দিন রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু অঞ্চলে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।

শুক্রবার (২৯ মে) ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এদিন সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শনিবার (৩০ মে) রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এদিন।

বিপুল/২৭.০৫.২০২৬/রাত ৮.৫৭

▎সর্বশেষ

ad