ব্রেকিং নিউজ
টেস্ট বাবদ চিকিৎসকরা বছরে কমিশন পান ১৮৬১ কোটি টাকা রংপুর রেঞ্জে কুইক রেসপন্স টিম এর বিশেষ অভিযানে ১৬৭ জন গ্রেফতার ডুপডা’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে

খেজুরের পুষ্টিগুণ

Anima Rakhi | আপডেট: ২৮ মে ২০২৫ - ০৭:৪৮:১৫ এএম

লাইফ ষ্টাইল ডেস্ক : খেজুরে রয়েছে নানা পুষ্টিগুণ। আসুন জেনে নেওয়া যাক তেমন কয়েকটি গুণাগুণ।

১. খেজুর হজমশক্তি বাড়াতে সক্ষম। সারা দিন না খাওয়ার পর সন্ধ্যায় ইফতারে ভালোমন্দ খাওয়ার চল রয়েছে গোটা বিশ্বেই। বিশেষ করে নানা ফল এবং ভাজাপোড়া খান অনেকে। খেজুর সেসব খাবার হজম করতে সাহায্য করে।

২. খেজুরে রয়েছে পুষ্টির নানা উপাদান। বিশেষ করে সারা দিন রোজা রাখার কারণে শরীরের ফাইবার প্রয়োজন। খেজুর তা জোগাতে পারে।

৩. রোজা মানেই সারা দিন কিছু না খেয়ে থাকা। কিন্তু দিনের কাজ তো চালিয়ে যেতে হয়। তার জন্য শরীর সচল রাখতে হবে। খেজুরে রয়েছে ম্যাগনেশিয়াম, আয়রন, ভিটামিন। এই তিনটি উপাদান শরীর সচল রাখে।

৪. খেজুরে উপস্থিত রয়েছে ক্ষারীয় লবণ, যা রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। নিয়ন্ত্রণ করে রক্তে শর্করার মাত্রাও। এ ছাড়া ডায়াবেটিস বা কিডনি রোগ রয়েছে, তারা চিকিৎসকের পরামর্শ নিতে পারেন।

কিউটিভি/অনিমা/২৮ মে ২০২৫, /সকাল ৭:৪৮

▎সর্বশেষ

ad