ব্রেকিং নিউজ
টেস্ট বাবদ চিকিৎসকরা বছরে কমিশন পান ১৮৬১ কোটি টাকা রংপুর রেঞ্জে কুইক রেসপন্স টিম এর বিশেষ অভিযানে ১৬৭ জন গ্রেফতার ডুপডা’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে

মুরগির ঘি রোস্ট বানাবেন যেভাবে

Anima Rakhi | আপডেট: ২৮ মে ২০২৫ - ০৭:২৪:০২ এএম

লাইফ ষ্টাইল ডেস্ক :

উপকরণ

মাঝারি আকারের মুরগি ১টি, সাদা শর্ষেবাটা আধা চা-চামচ, কাশ্মীরি মরিচগুঁড়া ২ টেবিল চামচ, শুকনা মরিচগুঁড়া ১ চা-চামচ, আদাবাটা ১ চা-চামচ, রসুনবাটা আধা চা-চামচ, আস্ত গোলমরিচ ৬টি, তেজপাতা ২টি, বড় এলাচি ১টি, কাজুবাদাম ১৫টি, গরমমসলার গুঁড়া আধা চা-চামচ, লেবুর রস ২ টেবিল চামচ, লবণ স্বাদমতো, ঘি ৬ টেবিল চামচ, ধনেপাতাকুচি সাজানোর জন্য।

প্রণালি

একটা ট্রেতে আস্ত মুরগি নিয়ে তাতে ধনেপাতা আর ঘি বাদে সব উপকরণ ভালো করে মেখে ২ থেকে ৩ ঘণ্টা রেখে দিতে হবে। এবার বড় হাঁড়ি বা কড়াইতে মুরগি অর্ধেকটা ডুবে থাকে, এমন পরিমাণ পানি দিয়ে ফুটতে দিতে হবে। পানি ফুটে উঠলে মুরগি দিয়ে মাঝারি আঁচে ঢেকে ১০ মিনিট রান্না করে উল্টে দিন। পানি প্রায় শুকিয়ে গেলে কাজুবাদামগুলো তুলে নিয়ে ব্লেন্ড করতে হবে। এবার ঘি, কাজুবাটা আর গরমমসলার গুঁড়া ছড়িয়ে কম আঁচে রান্না করুন। খুব সাবধানে মুরগি কয়েকবার উল্টেপাল্টে দিতে হবে। ঘি ওপরে উঠে না আসা পর্যন্ত রান্না করতে হবে। পরিবেশনের আগে ওপরে ধনেপাতাকুচি ছড়িয়ে দিতে হবে।

কিউটিভি/অনিমা/২৮ মে ২০২৫, /সকাল ৭:২৩

▎সর্বশেষ

ad