ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

মধ্যপ্রাচ্যে ঈদুল আজহা হতে পারে ৬ জুন

Ayesha Siddika | আপডেট: ২১ মে ২০২৫ - ০৬:০৬:০৫ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে ইসলামের অন্যতম পবিত্র উৎসব ঈদুল আজহা আসছে জুন মাসের ৬ তারিখে (শুক্রবার) পালিত হতে পারে। আল ওজাইরি সায়েন্টিফিক সেন্টারের জ্যোতির্বিদ্যা সংক্রান্ত এক বিবৃতিতে এমনটাই জানানো হয়েছে। আজ বুধবার (২১ মে) এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ।

গবেষণা কেন্দ্রটির বিবৃতি অনুসারে, চলতি মাসের ২৮ মে সূর্যাস্তের পর ৪৩ মিনিটের জন্য কুয়েতের দিগন্তে চাঁদ দেখা যাবে বলে আশা করা যাচ্ছে। যা নতুন মাসের সূচনা নির্দেশ করবে। সেই হিসেবে মক্কায় হজের মূল দিন অর্থাৎ আরাফার দিন বৃহস্পতিবার (৫ জুন) পড়বে। ফলে এর পরদিন শুক্রবার (৬ জুন) ঈদুল আজহা উদ্‌যাপিত হবে।

এর আলোকে, কুয়েতের মন্ত্রিসভা ইতোমধ্যেই ৫-৯ জুন সমস্ত সরকারি সংস্থা এবং প্রতিষ্ঠানের কাজ স্থগিত রাখার ঘোষণা দিয়েছে। সেই হিসেবে কুয়েতে ঈদের সরকারি ছুটি থাকছে ৫ দিন। পরদিন ১০ জুন (মঙ্গলবার) স্বাভাবিক কার্যক্রম পুনরায় শুরু হবে বলেও জানানো হয়। সেইসাথে, যেসব প্রতিষ্ঠানের কার্যক্রম একটু ভিন্ন ধারার, তারা স্বাধীনভাবে তাদের ছুটির সময়সূচি নির্ধারণ করতে পারবে বলেও জানায় দেশটির সরকার।

ঈদুল আজহা মুসলমানদের সবচেয়ে বড় দুটি উৎসবের মধ্যে একটি। এটি ‘ত্যাগের উৎসব’ হিসেবেও পরিচিত। এদিন মহান আল্লাহর নির্দেশে নবী হজরত ইব্রাহিম (আ.) তাঁর পুত্র হজরত ইসমাইল (আ.)-কে উৎসর্গ করতে উদ্যত হন। যদিও মহান আল্লাহর ইচ্ছায় বেঁচে যান তাঁর পুত্র। আর এ ঘটনাকে স্মরণ করেই ঈদুল আজহায় পশু কোরবানি করে থাকে মুসলমান ধর্মাবলম্বীরা।

 

 

কিউটিভি/আয়শা/২১ মে ২০২৫, /সন্ধ্যা ৬:০৫

▎সর্বশেষ

ad