ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

সাবেক ইংলিশ পেসারের মতে, কোহলিকে নিষিদ্ধ করা উচিত ছিল

Ayesha Siddika | আপডেট: ১০ জানুয়ারী ২০২৫ - ০১:৫০:৫০ পিএম

স্পোর্টস ডেস্ক : কোহলি সকলের কাছে ভিলেন হয়ে যান, যখন সিরিজের চতুর্থ টেস্টে স্যাম কনস্টাসকে ইচ্ছা করে ধাক্কা দেন। যা নিয়ে তুলুম সমালোচিত হন অভিজ্ঞ এই ক্রিকেটার। এবার সেই আলোচনা আবারও উঠে এসেছে। সাবেক ইংলিশ পেসার স্টিভ হারমিসন মনে করেন কোহলির শাস্তিটা কম হয়ে গেছে। তার আরও বড় শাস্তি পাওয়া উচিত ছিল।

‘টকস্পোর্টস ক্রিকেট পডকাস্ট’কে হারমিসন বলেন, ‘সেখানে কোহলির সঙ্গে কী ঘটেছিল? কোহলি আইনের উর্ধ্বে চলে গেছে। বিরাট কোহলি যা করেছে, তার জন্য তাকে নিষিদ্ধ করা উচিত ছিল। আপনি জানেন যে, আমি বিরাট কোহলিকে কতটা ভালোবাসি এবং সে খেলার জন্য কী করেছে। কিন্তু একটি সীমা আছে। আপনি এটি অতিক্রম করবেন না।’

তার পাশাপাশি কনস্টাসকে সতর্কও করেছেন হারমিসন। সবসময় পরিস্থিতি যা-ই হোক মেজাজ ঠাণ্ডা রাখতে বলেছেন তাকে। তার পাশাপাশি ব্যাটিংয়ে কীভাবে উন্নতি করতে হয়, সেটাও বলে দিয়েছেন সাবকে ইংলিশ পেসার। হারমিসন বলেছেন, ডেভিড ওয়ার্নারের সব কৌশল ভালোমতো রপ্ত করার আগেই যেন আক্রমণাত্মক ভঙ্গি (ব্যাটিংয়ে) অনুসরণ না করেন। সর্বোচ্চ পর্যায়ের ক্রিকেটে ভালো বোলারদের বিপক্ষে সে যেন রক্ষণাত্মক ভঙ্গিতে খেলেন।

 

 

কিউটিভি/আয়শা/১০ জানুয়ারী ২০২৫,/দুপুর ১:৪৫

▎সর্বশেষ

ad