ব্রেকিং নিউজ
ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল

প্রকৃত সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান

Anima Rakhi | আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৪ - ০৬:৫৩:৩০ পিএম

ডেস্ক নিউজ : সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের সুযোগ নিশ্চিত করা তথ্যের অবাধ প্রবাহ এবং গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষার গুরুত্বপূর্ণ অংশ বলে মনে করে অনলাইন এডিটরস অ্যালায়েন্স। এজন্য প্রকৃত সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের জন্য জোরালো দাবি জানিয়েছে গণমাধ্যমের এই সংগঠনটি।

এক বিবৃবিতে রোববার (২৯ ডিসেম্বর) এই আহ্বান জানান অনলাইন এডিটরস অ্যালায়েন্সের সভাপতি হাসান শরীফ ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান সোহেল।

বিবৃতিতে সম্প্রতি সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকারে সাময়িক স্থগিতাদেশের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে অনলাইন এডিটরস অ্যালায়েন্স। সংগঠনটি আশা করছে, প্রশাসন নিরাপত্তা ও সুশাসন নিশ্চিত করার পাশাপাশি সাংবাদিকদের ন্যায্য প্রবেশাধিকার বজায় রাখার বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করবে।

যাচাই-বাছাইয়ের মাধ্যমে প্রকৃত সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদান করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোরালো দাবি জানিয়ে অনলাইন এডিটরস অ্যালায়েন্স জানায়,গণহারে সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন বাতিল করার সিদ্ধান্ত সুবিবেচনাপ্রসূত নয়। ভবিষ্যতে এ ধরনের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আরও সতর্ক ও সংবেদনশীল হওয়ার আহ্বান জানিয়েছে সাংবাদিকদের এই সংগঠনটি।

বিবৃতিতে আরও বলা হয়, গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা নিশ্চিত করতে প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা অপরিহার্য। এক্ষেত্রে প্রকৃত সাংবাদিকদের সচিবালয়ে প্রবেশাধিকারের বিষয়টি দ্রুত নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে সরকার।

কিউটিভি/অনিমা/৩০ ডিসেম্বর ২০২৪,/সন্ধ্যা ৬:৫৩

▎সর্বশেষ

ad