ছবির ক্যাপশনে তারা লিখেছেন, ‘বেবি দুয়ার সঙ্গে সঙ্গে আমাদের মনও বড় হচ্ছে। আপনাদের ভালোবাসা ও আশীর্বাদের জন্য ধন্যবাদ।’
২০২৪ সালের ৮ সেপ্টেম্বর কন্যাসন্তান দুয়ার জন্ম দেন দীপিকা। এরপর থেকেই মেয়েকে গণমাধ্যম ও জনসমাগমের আড়ালে রেখেছেন এই দম্পতি। ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই সতর্ক থাকা দীপিকা-রণবীর এবার মেয়েরদিন উপলক্ষে প্রকাশিত এসব ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুভেচ্ছা ও ভালোবাসায় ভাসছেন দীপিকা-রণবীর দ্বিতীয় জন্মদিনে পরিবারের কিছু মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নিলেন।
এর আগে দ্বিতীয় সন্তানের আগমনের খবরও জানিয়েছিলেন তারা। এবার দুয়ার জন্মদিনে প্রকাশিত নতুন ছবিতে দীপিকার ‘বেবি বাম্প’ দেখা যাওয়ায় ভক্তদের আগ্রহ আরও বেড়েছে।
দুয়ার জন্মদিন উপলক্ষে প্রকাশিত এসব ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুভেচ্ছা ও ভালোবাসায় ভাসছেন দীপিকা-রণবীর। তাঁদের পারিবারিক জীবনের এই বিশেষ মুহূর্তে শুভকামনা জানাচ্ছেন ভক্ত-অনুরাগীরা।
